২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বাদ পড়লেন রাজ্জাকরা

চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে সুখবরটা আবার দু:সংবাদে পরিণত হলো আব্দুল রাজ্জাক, রানা নাভিদ-উল হাসান আর ইমরান নাজিরের জন্য। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সোমবার ঘোষিত পাকিস্তান দলে আইসিএলের কারণে নিষিদ্ধ এই তিন ক্রিকেটারের নাম রেখেছিলেন পাকিস্তানের নির্বাচকরা, কিন্তু ২৪ ঘন্টা পেরোনোর আগেই সেই সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 04:55 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

করাচি, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে সুখবরটা আবার দু:সংবাদে পরিণত হলো আব্দুল রাজ্জাক, রানা নাভিদ-উল হাসান আর ইমরান নাজিরের জন্য। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সোমবার ঘোষিত পাকিস্তান দলে আইসিএলের কারণে নিষিদ্ধ এই তিন ক্রিকেটারের নাম রেখেছিলেন পাকিস্তানের নির্বাচকরা, কিন্তু ২৪ ঘন্টা পেরোনোর আগেই সেই সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি। তাদের তিনজনের জায়গায় দলে নেওয়া হয়েছে সাইদ আজমল, জুলফিকার জান ও মোহাম্মদ হাফিজকে। পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আলতাফ জানিয়েছেন, কেবল আইসিসির অনুমোদন পাওয়া গেলেই দলে ফেরানো হবে রাজ্জাকদের। এ ব্যাপারে নাকি আইসিসিকে একটি চিঠিও লিখেছেন তারা। তবে আইসিসির ঘনিষ্ঠ একটি সূত্রকে উদ্ধৃত করে ক্রিকইনফো জানিয়েছে ক্রিকেটের বিশ্বসংস্থার কাছে এই অনুমোদন পাওয়ার সম্ভাবনা খুবই কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯৫০ ঘ.