২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার লিগ না খেলেই বোলিংয়ের শীর্ষস্থান রাজুর

প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্ব শেষে প্রকাশিত শীর্ষ ৫০ জন ব্যাটসম্যানের তালিকার ৩৬ নাম্বারে ঠাঁই হয়েছিল তার। নামের সঙ্গে দারুণ বেমানান হলেও সুপার লিগে টানা কয়েকটি ফিফটিতে বিস্ময়কর উত্থান হয়েছে মোহাম্মদ আশরাফুলের। ১৫ ম্যাচে ৫৪৩ রান করে তার উন্নতি হয়েছে ত্রিশ ধাপ। সদ্য সমাপ্ত প্রিমিয়ার ক্রিকেট লিগের ব্যাটিংয়ের শীর্ষ দশে উঠে আসা জাতীয় দল ও গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের অধিনায়ক আছেন ছয় নাম্বারে। তবে সত্যিকারের উত্থান হয়েছে প্রথমবারের মতো প্রিমিয়ারে খেলতে নামা আবুল হাসান রাজুর। তার দল ওল্ড ডিওএইচএস সুপার লিগেও ওঠেনি, হয়েছে অষ্টম। অথচ সেই দলেরই পেসার রাজু মাত্র ১০ ম্যাচ খেলেই প্রিমিয়ার লিগের সেরা বোলার। ২৯ উইকেট নিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, ৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্ব শেষে প্রকাশিত শীর্ষ ৫০ জন ব্যাটসম্যানের তালিকার ৩৬ নাম্বারে ঠাঁই হয়েছিল তার। নামের সঙ্গে দারুণ বেমানান হলেও সুপার লিগে টানা কয়েকটি ফিফটিতে বিস্ময়কর উত্থান হয়েছে মোহাম্মদ আশরাফুলের। ১৫ ম্যাচে ৫৪৩ রান করে তার উন্নতি হয়েছে ত্রিশ ধাপ। সদ্য সমাপ্ত প্রিমিয়ার ক্রিকেট লিগের ব্যাটিংয়ের শীর্ষ দশে উঠে আসা জাতীয় দল ও গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের অধিনায়ক আছেন ছয় নাম্বারে। তবে সত্যিকারের উত্থান হয়েছে প্রথমবারের মতো প্রিমিয়ারে খেলতে নামা আবুল হাসান রাজুর। তার দল ওল্ড ডিওএইচএস সুপার লিগেও ওঠেনি, হয়েছে অষ্টম। অথচ সেই দলেরই পেসার রাজু মাত্র ১০ ম্যাচ খেলেই প্রিমিয়ার লিগের সেরা বোলার। ২৯ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় সেরা বোলার সূর্যতরুণের লেগস্পিনার সাব্বির রহমান তার চেয়ে ছয় ম্যাচ বেশি খেলে নিয়েছেন ২৮ উইকেট। এখানেই সুইং বোলার রাজুর কৃতিত্বটা আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে। ১৩ ম্যাচ খেলে আবাহনী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও নিয়েছেন ২৮ উইকেট, তবে তিনি তালিকার তিন নাম্বারে কারণ তার চেয়ে রান কম খরচ করেছেন সাব্বির। বোলিংয়ের শীর্ষ দশের চার থেকে দশ পর্যন্ত অন্যরা হলেন- সূর্যতরুণের সাকলায়েন সজীব (১৬ ম্যাচে ২৬ উইকেট), বিমানের মাহবুবুল আলম রবীন (১৩ ম্যাচে ২৬ উইকেট), মোহামেডানের সোহরাওয়ার্দী শুভ (১৬ ম্যাচে ২৩ উইকেট), মোহামেডানের তারেক আজিজ (১৪ ম্যাচে ২১ উইকেট), বিমানের নাবিল সামাদ (১৬ ম্যাচে ২১ উইকেট), মোহামেডানের সাজিদুল ইসলাম (১০ ম্যাচে ২০ উইকেট) এবং সূর্যতরুণের শফিউল ইসলাম (১৬ ম্যাচে ২০ উইকেট)। ব্যাটিংয়ের সেরা মোহামেডানের শামসুর রহমান শুভ'র (১৫ ম্যাচে ৪৮.৩৫ গড়ে ৬৭৭ রান) সঙ্গে দ্বিতীয় তামিম ইকবালের (১৬ ম্যাচে ৩৬ গড়ে ৫৭৬ রান) ১০১ রানের ব্যবধান। প্রিমিয়ারের প্রথম পর্ব শেষে শীর্ষ দশে জাতীয় দলের কেবল একজনই ছিলেন। তিনি জুনায়েদ সিদ্দিকী। তবে এবার তিনি সেরা দশে নেই। না থাকলেও এখানে জাতীয় দলের ব্যাটসম্যানদের প্রতিনিধিত্ব বেড়েছে। ১৫ নাম্বার থেকে উঠে এসে দ্বিতীয় হয়েছেন তামিম। ১৬ নাম্বার থেকে উঠে এসে অষ্টম হয়েছেন ইমরুল কায়েসও (১৫ ম্যাচে ৩৬ গড়ে ৫৪০ রান)। এছাড়া শীর্ষ দশের অন্যরা হলেন- তৃতীয় সূর্যতরুণের হান্নান সরকার (১৬ ম্যাচে ৩৫.৫৬ গড়ে ৫৬৯ রান), চতুর্থ গাজী ট্যাঙ্কের মোহাম্মদ মিথুন (১৬ ম্যাচে ৩৫.৩৭ গড়ে ৫৬৬ রান), পঞ্চম আবাহনীর ইমরান আহমেদ (১৪ ম্যাচে ৪৩.৩৮ গড়ে ৫৬৪ রান), সপ্তম বিমানের জহুরুল ইসলাম অমি (১৬ ম্যাচে ৩৩.৮৭ গড়ে ৫৪২ রান), নবম বিমানের পাকিস্তানি ক্রিকেটার জাহিদ নিয়াজ (১২ ম্যাচে ৪৩.৮৩ গড়ে ৫২৬ রান) এবং দশম ভিক্টোরিয়ার অমিত মজুমদার (১৩ ম্যাচে ৩৭.৭৬ গড়ে ৪৯১ রান)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.