২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার দলে ফিরলেন শোয়েব

আবার পাকিস্তান দলে ফিরলেন শোয়েব আখতার। আগামী ২২ এপ্রিল থেকে আবুধাবি ও দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। এই সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়েছে শোয়েবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 01:03 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

করাচি, ৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবার পাকিস্তান দলে ফিরলেন শোয়েব আখতার। আগামী ২২ এপ্রিল থেকে আবুধাবি ও দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। এই সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়েছে শোয়েবকে। গত জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে প্রথম দুটো ওয়ানডে খেললেও কোনো ম্যাচেই তিনি জ্বলে উঠতে পারেননি। তাই শেষ ওয়ানডেতে প্রথম একাদশেও জায়গা পাননি। এরপর বাংলাদেশ সফরের দলেও ফিটনেস সমস্যার জন্য রাখা হয়নি তাকে। বাংলাদেশ সরকারের আপত্তি কারণে সেই সফরে অবশ্য আসতে পারেনি পাকিস্তান। হাঁটুর ইনজুরির কারণে দলের বাইরে চলে যাওয়া শোয়েব এখন সুস্থ। 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'-এর সুস্থতার খবর জানিয়ে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধান নির্বাচক ও সাবেক তারকা লেগস্পিনার আব্দুল কাদির বললেন, "ফিটনেস টেস্টের সময় শোয়েব নিজের সর্বস্ব ঢেলে দিয়েছে। ও ঘরোয়া ক্রিকেটেও খেলেছে। সবমিলিয়ে ওর ফিটনেস নিয়ে মেডিকেল প্যানেল সন্তুষ্ট।" পাকিস্তান দলে একটাই নতুন মুখ --- ওপেনার আহমেদ শাহজাদ। এছাড়া প্রায় দশ মাস পর দলে ফিরেছেন ব্যাটসম্যান নাসির জামশেদ। গত বছর নিরাপত্তা না পাওয়ার আশঙ্কায় অস্ট্রেলিয়া পাকিস্তান সফর বাতিল করায় সিরিজটা নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়েছে। পাকিস্তান দল : ইউনিস খান (অধিনায়ক), মিসবাহ-উল হক, সালমান বাট, নাসির জামশেদ, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, কামরান আকমল, সোহেল তানভির, উমর গুল, সাঈদ আজমল, ইয়াসির আরাফাত, রাও ইফতিখার, ফাওয়াদ আলম, আহমেদ শাহজাদ ও শোয়েব আখতার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৫০ঘ.