ঢাকা, ৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে গত নভেম্বরে নিষিদ্ধ হয়েছিলেন আব্দুর রাজ্জাক। অস্ট্রেলিয়ায় গিয়ে অ্যাকশন শুধরে নেয়ায় গত মাসে সেই নিষেধাজ্ঞা উঠে গেছে তার ওপর থেকে। সেই আনন্দ উপভোগ করতে করতেই শনিবার আরেকটা সুসংবাদ পেলেন এই বাঁহাতি স্পিনার। আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন তিনি।
বাংলাদেশের সর্বশেষ টোয়েন্টি টোয়েন্টির (প্রতিপ দণি আফ্রিকা) ম্যান অব দ্য ম্যাচ রাজ্জাক ছাড়াও ৩০ জনের দলে আছেন হান্নান সরকার ও তারেক আজিজের মতো দুই 'পুরনো যোদ্ধা'। দুজনই অনেক দিন পর ডাক পেলেন জাতীয় দলে।
এছাড়া বাংলাদেশের পে এখনো কোনো ম্যাচ না খেলা ১০ জনকেও রাখা হয়েছে এই দলে। এদের মধ্যে পেসার জিয়াউর রহমান দু বছর আগে দণি আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। বাকি ৯ জন হলেন --- শামসুর রহমান, সোহরাওয়ার্দী শুভ, সগীর হোসেন, মার্শাল আইয়ুব, মোহাম্মদ মিঠুন, রনি তালুকদার, নাসির হোসেন, আরাফাত সানি ও রবিউল ইসলাম।
২৩ মে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে 'এ' গ্র"পে বাংলাদেশের প্রতিপ বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং আয়ারল্যান্ড। ৬ জুন ভারতের বিপে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দুদিন পর দ্বিতীয় ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে।
বাংলাদেশের প্রাথমিক দল :
মোহাম্মদ আশরাফুল, মাশরাফি মর্তুজা, তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, রকিবুল হাসান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাইম ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, সৈয়দ রাসেল, মেহরাব হোসেন জুনিয়র, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন, মাহবুবুল আলম, রুবেল হোসেন, ডলার মাহমুদ, জিয়াউর রহমান, তারেক আজিজ, হান্নান সরকার, শামসুর রহমান, সোহরাওয়ার্দী শুভ, সগীর হোসেন, মার্শাল আইয়ুুব, মোহাম্মদ মিঠুন, রনি তালুকদার, নাসির হোসেন, আরাফাত হোসেন ও রবিউল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এএআর/২০৫৫ঘ.
bdnews24