২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার আরেকটা শ্রেষ্ঠত্বের লড়াই

এবারের ক্রিকেট মৌসুমে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার লড়াই মানেই যেন শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার মঞ্চ। ঘরের মাঠে টেস্ট সিরিজে হেরে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে ছিটকে পড়ার আশঙ্কায় পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেটা না হলেও ঐ সফরে ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে ওয়ানডে র‌্যাংকিংয়ের এক নম্বর জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করেছিল প্রোটিয়ারা। ফিরতি সফরে অবশ্য প্রতিশোধ নিয়ে টেস্ট সিরিজ জিতে শীর্ষস্থান সুসংহত করেছে রিকি পন্টিংয়ের দল। এবার লড়াইটা ওয়ানডে র‌্যাংকিং নিয়ে। সেখানে শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে জিততেই হবে গ্রায়েম স্মিথের দলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 02:17 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ডারবান, ২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের ক্রিকেট মৌসুমে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার লড়াই মানেই যেন শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার মঞ্চ। ঘরের মাঠে টেস্ট সিরিজে হেরে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে ছিটকে পড়ার আশঙ্কায় পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেটা না হলেও ঐ সফরে ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে ওয়ানডে র‌্যাংকিংয়ের এক নম্বর জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করেছিল প্রোটিয়ারা। ফিরতি সফরে অবশ্য প্রতিশোধ নিয়ে টেস্ট সিরিজ জিতে শীর্ষস্থান সুসংহত করেছে রিকি পন্টিংয়ের দল। এবার লড়াইটা ওয়ানডে র‌্যাংকিং নিয়ে। সেখানে শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে জিততেই হবে গ্রায়েম স্মিথের দলকে। এমন উত্তেজনাপূর্ণ লড়াইয়ের ঠিক আগে দক্ষিণ আফ্রিকার জন্য সবচেয়ে বড় সুখবর অধিনায়ক স্মিথের ফিরে আসা। ডারবানে দ্বিতীয় টেস্টে বাঁহাতের আঙ্গুলের হাড়ে চিড় ধরায় তৃতীয় ও শেষ টেস্টে খেলতে পারেননি স্মিথ। দুই ম্যাচের টোয়েন্টি টোয়েন্টি সিরিজেও তাকে পায়নি স্বাগতিকরা। তবে কুঁচকির ইনজুরির জন্য ঐ সিরিজে না থাকা জ্যাক ক্যালিস খেলতে পারছেন না প্রথম ওয়ানডেতেও। অন্যদিকে টোয়েন্টি টোয়েন্টি সিরিজশেষে শেন হারউড ও ডেভিড ওয়ার্নার দেশে ফিরে যাওয়ায় অস্ট্রেলিয়ার পক্ষে মার্কাস নর্থ ও বেন লফলিনের ওয়ানডে অভিষেকের জোরালো সম্ভাবনা। তবে বিস্ময়করভাবে টেস্ট সিরিজে দুটো সেঞ্চুরিসহ সর্বোচ্চ ৪১৫ রান করা ওপেনার ফিলিপ হিউজকে ওয়ানডে সিরিজের দলেই রাখেনি অস্ট্রেলিয়া! ওয়ানডেতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার পাশাপাশি অন্য একটা 'লড়াই'ও বাড়তি উত্তেজনা ছড়িয়ে দিয়েছে সিরিজটাতে। লড়াইটা স্মিথের সঙ্গে মিচেল জনসনের। অস্ট্রেলিয়ায় দক্ষিণ আফ্রিকার অধিনায়কের বাম হাতের আঙ্গুল ভেঙ্গে দেয়া এবং ডারবানে তার ডান হাতে প্রায় একই ধরণের ইনজুরির কারণ তিনিই। প্রথম ওয়ানডেতে সেই ডারবানেই স্মিথের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় জনসন তাই রোমাঞ্চিত, "আমি আবার চ্যালেঞ্জটার দিকে তাকিয়ে আছি। স্মিথের মতো উদ্বোধনী ব্যাটসম্যানের বিপক্ষে নতুন বল নিয়ে মুখোমুখি হওয়া সবসময়ই দারুণ ব্যাপার। সে একজন দুর্দান্ত খেলোয়াড়, একজন শক্তিশালী নেতা এবং তার দল তার দিকেই তাকিয়ে থাকে। আর আমিও তার উইকেট পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছি।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০১৫ঘ.