২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল খেলতে বৃহস্পতিবার রওনা হচ্ছেন মাশরাফি

প্রিমিয়ার ক্রিকেটে আবাহনীর শিরোপা জয় নিশ্চিত করার ভাবনায় আইপিএলের ঢুকে পড়ার সুযোগ সেভাবে হয়নি। আর শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পরও আইপিএল নিয়ে ভাবনার ফুরসত মিলছে না মাশরাফি বিন মর্তুজার। আজ বাদে কাল তার দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যোগ দিচ্ছেন অথচ এই সময়ে মায়ের অসুস্থ্যতা নিয়ে ভীষণ ছোটাছুটির মধ্যে আছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক, "এমন সময়ে যাচ্ছি, যখন মা অসুস্থ। এই নিয়ে খুব চিন্তায় আছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 04:15 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, ১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রিমিয়ার ক্রিকেটে আবাহনীর শিরোপা জয় নিশ্চিত করার ভাবনায় আইপিএলের ঢুকে পড়ার সুযোগ সেভাবে হয়নি। আর শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পরও আইপিএল নিয়ে ভাবনার ফুরসত মিলছে না মাশরাফি বিন মর্তুজার। আজ বাদে কাল তার দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যোগ দিচ্ছেন অথচ এই সময়ে মায়ের অসুস্থ্যতা নিয়ে ভীষণ ছোটাছুটির মধ্যে আছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক, "এমন সময়ে যাচ্ছি, যখন মা অসুস্থ। এই নিয়ে খুব চিন্তায় আছি।" তবে পেশাদার ক্রিকেটার যেহেতু, তাই অসুস্থ মায়ের পাশে বেশিক্ষণ থাকা হচ্ছে না। বৃহষ্পতিবারই তাকে ছুটতে হবে কলকাতায়। ওইদিন বিকেল ৫টা ৪০ মিনিটে জিএমজি এয়ারলাইন্সের ফ্লাইটে প্রথম কলকাতা যাবেন তিনি। সেখানে তার জন্য অপেক্ষা করে আছেন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীসহ কলকাতা নাইট রাইডার্স দলের অন্য সতীর্থরা। কলকাতায় অবশ্য একদিনই থাকতে হবে তাকে। কারণ ৪ এপ্রিল পুরো দল রওনা হবে দক্ষিণ আফ্রিকায়। সেখানেই ১৮ এপ্রিল থেকে মাঠে গড়াবে ডিএলএফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর। প্রসঙ্গত আইপিএলের দ্বিতীয় আসরের নিলামের সবচেয়ে আকর্ষণীয় পর্বটা মঞ্চস্থ হয়েছিল মাশরাফিকে নিয়েই। সেখানে তাকে কেনার লড়াইয়ে শামিল হয় 'বলিউড কিং' শাহরুখ খান ও জুহি চাওলার দল কলকাতা নাইট রাইডার্স এবং প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব। প্রায় আধ ঘন্টা ধরে চলা জমজমাট এক নিলামের পর তাকে সর্বোচ্চ ছয় লাখ ইউএস ডলার দর হেঁকে কিনে নেয় নাইট রাইডার্স। আইপিএল-এ সুযোগ পাওয়া বাংলাদেশী অন্য ক্রিকেটার আশরাফুলের যাত্রার দিনক্ষণ ঠিক হয়নি এখনও। তার দল মুম্বাই ইন্ডিয়ানস-এর দক্ষিণ আফ্রিকা যাত্রার সূচী চূড়ান্ত হলে তবেই আশরাফুল দেশ ছাড়বেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০৫ঘ.