২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে তিনজাতি টুর্নামেন্ট খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ডের সঙ্গে বৈরি রাজনৈতিক সম্পর্কের কারণে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না জিম্বাবুয়ে। তবে ওই টুর্নামেন্টে দর্শকের ভূমিকায় থাকলেও টুর্নামেন্ট-শেষের পরপরই তারা আয়োজন করতে যাচ্ছে একটি তিনজাতি ওয়ানডে টুর্নামেন্ট। জিম্বাবুয়ের প্রতিবেশী দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেই টুর্নামেন্টে অংশ নিতে রাজি হয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 09:15 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

মুম্বাই, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংল্যান্ডের সঙ্গে বৈরি রাজনৈতিক সম্পর্কের কারণে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না জিম্বাবুয়ে। তবে ওই টুর্নামেন্টে দর্শকের ভূমিকায় থাকলেও টুর্নামেন্ট-শেষের পরপরই তারা আয়োজন করতে যাচ্ছে একটি তিনজাতি ওয়ানডে টুর্নামেন্ট। জিম্বাবুয়ের প্রতিবেশী দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেই টুর্নামেন্টে অংশ নিতে রাজি হয়েছে ভারত। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এক বিবৃতিতে নিশ্চিত করেছে ব্যাপারটি। "টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে চারটি ওয়ানডে খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে ভারতীয় দল। তার পরপরই জিম্বাবুয়েতে একটি তিনজাতি সিরিজ খেলবে তারা, সেখানে জিম্বাবুয়ে ছাড়াও খেলবে দক্ষিণ আফ্রিকা"- বিবৃতিতে জানিয়েছে তারা। তার মানে জুলাই মাসের শেষ দিকে হতে পারে এই টুর্নামেন্ট। জুলাইতেই জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল নিউজিল্যান্ডের, কিন্তু রাজনৈতিক কারণে ওই সফরটা স্থগিত করা হয়েছে এক বছরের জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫০৩ ঘ.