২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের ত্রিদেশীয় টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তায় দক্ষিণ আফ্রিকা

প্রতিবেশী হলেও গত জুন থেকে জিম্বাবুয়ের সঙ্গে কোনো ক্রিকেট-সম্পর্ক নেই দক্ষিণ আফ্রিকার। কারণ জিম্বাবুয়ের বৈরী রাজনৈতিক পরিস্থিতি। আর তাই আগামী জুনে সেদেশে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয়ার ব্যাপারে দ্বিধায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 11:30 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

জোহানেসবার্গ, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতিবেশী হলেও গত জুন থেকে জিম্বাবুয়ের সঙ্গে কোনো ক্রিকেট-সম্পর্ক নেই দক্ষিণ আফ্রিকার। কারণ জিম্বাবুয়ের বৈরী রাজনৈতিক পরিস্থিতি। আর তাই আগামী জুনে সেদেশে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয়ার ব্যাপারে দ্বিধায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ)। অথচ সোমবার এক বিবৃতিতে এই টুর্নামেন্টে অংশ নেয়ার কথা নিশ্চিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু তার পরদিন সেই নিশ্চয়তায় জল ঢেলে দিয়ে সিএসএ'র প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলার মন্তব্য, "সিরিজটা যে হচ্ছেই ভারতের পক্ষে তা নিশ্চিত করার প্রক্রিয়াটা ঠিক হয়নি। এ সম্পর্কে জিম্বাবুয়ে সিএসএ'র সঙ্গে কথা বলেছে। তবে জিম্বাবুয়ের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করবো কি না সে ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭২৭ঘ.