২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগে নেমে গেল ইয়াং পেগাসাস

সব ম্যাচ হারার লজ্জা নিয়ে আর মৌসুম শেষ করতে হল না সিটি ক্লাবকে। প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা ১২ ম্যাচ হারা এই দলটির অবনমন নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তাদের সঙ্গে দ্বিতীয় দল হিসাবে কারা প্রথম বিভাগে নেমে যাবে, এই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষাতেই রেখেছিল রেলিগেশন লিগ। মঙ্গলবার সিটি ক্লাবই সেই প্রশ্নের উত্তর দিয়ে দিল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তারা মৌসুমের শেষ ম্যাচে ২৬ রানে হারিয়েছে ইয়াং পেগাসাসকে। যারা আগামী মৌসুমে প্রথম বিভাগে সিটির সঙ্গী হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সব ম্যাচ হারার লজ্জা নিয়ে আর মৌসুম শেষ করতে হল না সিটি ক্লাবকে। প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা ১২ ম্যাচ হারা এই দলটির অবনমন নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তাদের সঙ্গে দ্বিতীয় দল হিসাবে কারা প্রথম বিভাগে নেমে যাবে, এই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষাতেই রেখেছিল রেলিগেশন লিগ। মঙ্গলবার সিটি ক্লাবই সেই প্রশ্নের উত্তর দিয়ে দিল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তারা মৌসুমের শেষ ম্যাচে ২৬ রানে হারিয়েছে ইয়াং পেগাসাসকে। যারা আগামী মৌসুমে প্রথম বিভাগে সিটির সঙ্গী হবে। ভিক্টোরিয়া (৮ পয়েন্ট) রেলিগেশন লিগের প্রথম ম্যাচে সিটিকে হারিয়ে অনেকটাই সুবিধাজনক জায়গায় চলে যায়। অবনমন ঠেকানোর আশা বাঁচিয়ে রাখতে হলে এদিন সিটির বিপক্ষে জিততেই হত এই ম্যাচের আগে ৫ পয়েন্ট পাওয়া পেগাসাসকে। কিন্তু হেরে যাওয়ায় ২৭ মার্চ ভিক্টোরিয়ার বিপক্ষে রেলিগেশন লিগের শেষ ম্যাচ জিতলেও আর কোনো লাভ নেই তাদের। ওই ম্যাচটি তাই কেবলই আনুষ্ঠানিকতার এক ম্যাচ হয়ে যাচ্ছে। টস জিতে ব্যাটিংয়ে নামা সিটি ৩ রানে প্রথম উইকেট খোয়ালেও এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। ওপেনার মেশুকুর রহমান (৮১) ও ম্যান অফ দি ম্যাচ রবিউল করিমের (৯৭) ১৮৪ রানের দ্বিতীয় উইকেট পার্টনারশিপে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় তারা। এরপর দ্রুত উইকেট হারাতে থাকলেও নির্ধারিত ৫০ ওভারে সিটি ৮ উইকেটে তোলে ২৫৫ রান। জবাব দিতে নামা পেগাসাসকে জুপিটার ঘোষ (৫১) ও ফয়সাল জাভেদ (৪২) ১০১ রানের সূচনা এনে দেন। তবে ২৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় তারা। সেখান থেকে ঘুরে দাঁড়াতে না পেরে ৪৭.১ ওভারে ২২৯ রানে অলআউট হয়ে প্রথম বিভাগে নেমে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.