২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসের ম্যাচে স্পিনারদের আধিপত্য

খুব বেশি রানের টার্গেট দিতে পারেনি জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমী দল। তবে এই অল্প রানের পেছনে ছুটেও বৃহষ্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস প্রদর্শনী ক্রিকেট ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ১৭৮ রান তাড়া করতে নেমে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে তারা হেরেছে ৪৯ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2009, 10:08 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, ২৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- খুব বেশি রানের টার্গেট দিতে পারেনি জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমী দল। তবে এই অল্প রানের পেছনে ছুটেও বৃহষ্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস প্রদর্শনী ক্রিকেট ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ১৭৮ রান তাড়া করতে নেমে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে তারা হেরেছে ৪৯ রানে। টস জিতে ব্যাটিংয়ে নামা একাডেমী দল যুব দলের দুই স্পিনার নাসির হোসেন (৯-০-২৩-৪) ও সাব্বির রহমান রুম্মনের (৪.৫-০-২২-৪) ঘূর্ণিতে ৪৬.৫ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে যায়। একাডেমীর পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন শামসুর রহমান শুভ। এছাড়া ওপেনার নাসিরুদ্দিন ফারুক (৩০), অধিনায়ক মার্শাল আইয়ুব (৩২) ও ফরহাদ হোসেনরা (২৭) দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জবাব দিতে নামা অনুর্ধ্ব-১৯ দলকে অমিত মজুমদার (৬৬) ও অধিনায়ক মোহাম্মদ মিথুন (৩৩) ৬৪ রানের দারুণ সূচনা এনে দিলেও এরপর আর নিয়মিত বিরতিতে উইকেট হারানো রুখতে পারেনি তারা। সুবাদে ৩২.২ ওভারেই তারা অলআউট। দুই ওপেনারের পর যুব দলের হয়ে দুই অঙ্কে পৌছাতে পেরেছেন আর কেবল একজনই। তাও তাসামুল হকের সেই ইনিংসটা মাত্র ১২ রানের। আর এই ইনিংসেও ছিল স্পিনারদেরই আধিপত্য। পেসার রবিউল ইসলাম ৩৪ রানে ২ উইকেট নিলেও অনুর্ধ্ব-১৯ দলকে চটজলদি গুটিয়ে দেওয়ায় একাডেমীর দুই বাঁ হাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ (৬.২-৩-৯-৪) ও আরাফাত সানিরই (৭-১-২৬-৩) সবচেয়ে বড় ভূমিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/১৬১০ঘ.