নেপিয়ার, ৩০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়য়টার্স)- আগের দিন সেঞ্চুরি করেছিলেন গৌতম গম্ভীর। সোমবার শেষ দিনে করলেন ভিভিএস লক্ষ্মণও। আর এই দুই সেঞ্চুরির সুবাদে ফলোঅন করেও নেপিয়ারে দ্বিতীয় টেস্টে হার এড়াতে পেরেছে ভারত। প্রথম টেস্টে ১০ উইকেটের সহজ জয় পাওয়ায় তিন ম্যাচের সিরিজে তাই ১-০র অগ্রগামিতাও ধরে রেখেছে 'টিম ইন্ডিয়া'। ৪ উইকেটে ৪৭৬ রান তুলে ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করায় নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৬৩ রানের। তবে হাতে ১৭ ওভারেরও কম থাকায় প্রায় অসম্ভব লক্ষ্যের পথে ছোটেনি কিউইরা। আর তাই ম্যাচও নি
bdnews24