২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের ব্যাটসম্যানদের রানখরা প্রিমিয়ার ক্রিকেটেও

মোহাম্মদ আশরাফুল ৩৬ নাম্বারে আর রকিবুল হাসান ৪৯! প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্ব শেষে শীর্ষ ৫০ জন ব্যাটসম্যানের যে তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাতে জাতীয় দলের অধিনায়ক এবং প্রথম সারির একজন ব্যাটসম্যানের অবস্থান এ রকম। ওই দু'জনের চেয়ে খানিকটা এগিয়ে আছেন মেহরাব হোসেন জুনিয়র ও তামিম ইকবালরা, তবে তাদের অবস্থানও আড়াল করতে পারছে না জাতীয় দলের খেলোয়াড়দের দৈন্যদশা। ব্যাটিংয়ের শীর্ষ দশে জাতীয় দলের একজনই আছেন, তাও আবার ১০ নাম্বারে। তিনি সূর্যতরুণের ওপেনার জুনায়েদ সিদ্দিকী, ১১ ম্যাচে ৩৫ গড়ে করেছেন ৩৮৫ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, ২১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মোহাম্মদ আশরাফুল ৩৬ নাম্বারে আর রকিবুল হাসান ৪৯! প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্ব শেষে শীর্ষ ৫০ জন ব্যাটসম্যানের যে তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাতে জাতীয় দলের অধিনায়ক এবং প্রথম সারির একজন ব্যাটসম্যানের অবস্থান এ রকম। ওই দু'জনের চেয়ে খানিকটা এগিয়ে আছেন মেহরাব হোসেন জুনিয়র ও তামিম ইকবালরা, তবে তাদের অবস্থানও আড়াল করতে পারছে না জাতীয় দলের খেলোয়াড়দের দৈন্যদশা। ব্যাটিংয়ের শীর্ষ দশে জাতীয় দলের একজনই আছেন, তাও আবার ১০ নাম্বারে। তিনি সূর্যতরুণের ওপেনার জুনায়েদ সিদ্দিকী, ১১ ম্যাচে ৩৫ গড়ে করেছেন ৩৮৫ রান। প্রথম পর্ব শেষে সর্বোচ্চ রান অবশ্য কোনো বাংলাদেশীর নয়। ১১ ম্যাচে ৫৩.৭৭ গড়ে সর্বোচ্চ ৪৮৪ রান করেছেন ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) পাকিস্তানি ব্যাটসম্যান শাহবাজ বাট। এরপর সেরা দশে আর কোনো বিদেশী নেই। সেখানে জাতীয় দলের নামী ব্যাটসম্যানদের নাম খুব প্রত্যাশিত হলেও প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির যোগসূত্র স্থাপিত হয়নি বললেই চলে। শীর্ষ দশে তরুণ এবং প্রতিশ্র"তিশীল ব্যাটসম্যানদের আধিপত্য। গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের মোহাম্মদ মিথুন যেমন ১১ ম্যাচে ৪১.৩৬ গড়ে ৪৫৫ রান করে দ্বিতীয় সেরা ব্যাটসম্যান। তিন থেকে নয় পর্যন্ত আছেন- ভিক্টোরিয়ার অমিত মজুমদার (১১ ম্যাচে ৪১.০৯ গড়ে ৪৫২ রান), সিটি ক্লাবের রাসেল আল মামুন (১১ ম্যাচে ৩৯.৯০ গড়ে ৪৩৯ রান), সিসিএসের উত্তম সরকার (১১ ম্যাচে ৩৬.৪৫ গড়ে ৪০১ রান), মোহামেডানের শামসুর রহমান শুভ (১০ ম্যাচে ৪৪.২২ গড়ে ৩৯৮ রান), সিসিএসের শুভাগত হোম (১১ ম্যাচে ৪৮.৮৭ গড়ে ৩৯১ রান), আবাহনীর রনি তালুকদার (১১ ম্যাচে ৩৫.৪৫ গড়ে ৩৯০ রান) এবং ভিক্টোরিয়ার আরমান হোসেন (১১ ম্যাচে ৩৮.৫০ গড়ে ৩৮৫ রান)। এদের মধ্যে রনি ও শামসুর ছাড়া আর কারো দলই সুপার লিগে ওঠেনি। অথচ জাতীয় দলের তারকা ব্যাটসম্যানদের তারকাদ্যুতি ছাপিয়ে তারাই জ্বলজ্বল করে জ্বলছেন। অথচ তারকাদের পেছনে মোটা অঙ্কের অর্থ খরচ করেছিল বড়দলগুলো। কিন্তু তাতে প্রত্যাশিত ফল মেলেনি। জাতীয় দলের ব্যাটসম্যানদের মধ্যে তবু অধিনায়কের চেয়ে সফল বলতে হয় ওল্ড ডিওএইচএসের অধিনায়ক মেহরাব হোসেন জুনিয়র (১১ ম্যাচে ৩৩.৭২ গড়ে ৩৭১ রান), আবাহনীর তামিম ইকবাল (১১ ম্যাচে ৩২.৩৬ গড়ে ৩৫৬ রান) এবং গাজী ট্যাঙ্কের ইমরুল কায়েসকে (১০ ম্যাচে ৩৪.৩০ গড়ে ৩৪৩ রান)। এই তিনজন আছেন তালিকার যথাক্রমে ১৪, ১৫ ও ১৬ নাম্বারে। জাতীয় দল এবং গাজী ট্যাঙ্কের অধিনায়ক আশরাফুল ১০ ম্যাচে ৩২.২৫ গড়ে করেছেন ২৫৮ রান মাত্র। ১১ ম্যাচ খেলে রকিবুলের রানের মতো গড়ের (২০.৯০ গড়ে ২০৯ রান) অবস্থাও খুব করুণ। শীর্ষ বোলারদের তালিকাটা অবশ্য অতোটা হতাশার নয়। কারণ এখানে শীর্ষ দশে তিন ও চার নাম্বারে আছেন জাতীয় দলের সহ-অধিনায়ক ও আবাহনী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (১০ ম্যাচে ১৪.৮১ গড়ে ২২ উইকেট) এবং আরেক পেসার বিমানের মাহবুবুল আলম রবীন (৯ ম্যাচে ১৫.৬৩ গড়ে ২২ উইকেট)। তালিকার প্রথম নামটা অবশ্য বেশ চমক জাগানো। গত বছরও দ্বিতীয় বিভাগ ক্রিকেটে খেলা এক পেসার এবার বাজিমাত করে দিয়েছেন। তিনি ওল্ড ডিওএইচএসের আবুল হাসান রাজু। ১০ ম্যাচ খেলে ১১.২৭ গড়ে সর্বোচ্চ ২৯ উইকেট নিয়ে প্রিমিয়ার ক্রিকেটের প্রথম পর্বের সেরা বোলার এই ডানহাতি পেসারই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২০৫৩ ঘ.