২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেইন-হ্যারিসের সামনে এলোমেলো অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করার মিশনে অস্ট্রেলিয়ার শুরুটা মোটেই ভালো হয়নি। বৃহস্পতিবার কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে রিকি পন্টিংয়ের দল অলআউট হয়ে গেছে ২০৯ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 04:49 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

কেপটাউন, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করার মিশনে অস্ট্রেলিয়ার শুরুটা মোটেই ভালো হয়নি। বৃহস্পতিবার কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে রিকি পন্টিংয়ের দল অলআউট হয়ে গেছে ২০৯ রানে। জবাব দিতে নেমে শেষ বিকেলের ১৪ ওভারেই ৫৭ রান তুলে নিয়েছেন স্বাগতিকদের দুই ওপেনার অ্যাশওয়েল প্রিন্স (৩৭*) আর ইমরান খান (১৫*)। সাইমন ক্যাটিচ (৫৫) আর ফিলিপ হিউজ (৩৩) শুরুটা মন্দ করেননি, কিন্তু তাদের ৫৮ রানের উদ্বোধনী জুটির পর সবকিছু এলোমেলো করে দিয়েছে ডেল স্টেইনের (৪/৫৬) পেস আর পল হ্যারিসের (৩/৩৪) বাঁ হাতি স্পিন। ওই দুজনের সঙ্গে মাখায়া এনটিনির (২/৩৮) সাঁড়াশি আক্রমণের সামনে দুই ওপেনার ছাড়া বলার মতো লড়াই করেছেন কেবল উইকেটকিপার ব্র্যাড হ্যাডিন (৪২) আর ইদানিং অলরাউন্ডার হয়ে ওঠা মিচেল জনসন (৩৫)। সবচেয়ে খারাপ করেছেন পন্টিং নিজে আর তার ডেপুটি মাইকেল ক্লার্ক, রানের খাতাই খুলতে পারেননি এই দুজন। সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া ১ম ইনিংস ৭২ ওভারে ২০৯/১০ (হিউজেস ৩৩, ক্যাটিচ ৫৫, পন্টিং ০, মাইক হাসি ২০, ক্লার্ক ০, হ্যডিন ৪২, ম্যাকডোনাল্ড ১৩, জনসন ৩৫, সিডল ০, ম্যাকগেইন ২, হিলফেনহস ০*; স্টেইন ৪/৫৬, এনটিনি ২/৩৮, মরকেল ১/৪৪, হ্যারিস ৩/৩৪, ক্যালিস ০/৩১) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২৪৫ ঘ.