২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসের জন্য মাঠের বাইরে সাকিব

পাকিস্তান সিরিজ নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনায় যদি সরকারী সায় মেলে এবং চলতি মাসের শেষদিকে পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসলেও ওই সিরিজে খেলা হবে না সাকিব আল হাসানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, ১২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পাকিস্তান সিরিজ নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনায় যদি সরকারী সায় মেলে এবং চলতি মাসের শেষদিকে পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসলেও ওই সিরিজে খেলা হবে না সাকিব আল হাসানের। কারণ গ্রোয়েন ইনজুরির জন্য তাকে এক মাস মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ বৃহষ্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে তেমনই জানিয়েছেন, "পাকিস্তান সিরিজে অন্তত খেলা হবে না সাকিবের। আমাদের টার্গেট এখন ওকে জুনে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত রাখা।" গ্রোয়েন ইনজুরির জন্য আরো দুই ম্যাচ আগে থেকেই প্রিমিয়ার ক্রিকেট লিগে বিমানের হয়ে খেলছেন না সাকিব। তখন জানা গিয়েছিল সপ্তাহখানেকের জন্য বিশ্রামে থাকবেন তিনি। কিন্তু বৃহষ্পতিবার সকালে ফিজিওর সঙ্গে আলাপে সিরাজ অন্যরকমই জেনেছেন, "আজ সকালে ফিজিও আমাকে জানালো যে সাকিবের অন্তত এক মাসের বিশ্রাম প্রয়োজন। এক মাস পর বোঝা যাবে ওর সমস্যার কতোটা উন্নতি হয়েছে। এই সময়ে সাকিব ফিজিওর তত্ত্বাবধানে থেকে ব্যায়াম-ট্যায়াম করবে।" আর নিজের এই গ্রোয়েন ইনজুরি সম্পর্কে সাকিব জানালেন, "এমনিতে হাঁটা-চলা করতে সমস্যা হয় না। তবে দৌড়াতে শুরু করলেই ব্যথা অনুভব করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩৫ঘ.