২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমার হাত-পা ভাঙ্গেনি অথচ আমি খেলতে পারছিলাম না!

আনন্দের মুহূর্তে বেদনার রংটাই বোধহয় বেশি ফুটে উঠলো আব্দুর রাজ্জাকের কথায়। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুখবরের প্রতিক্রিয়ায় এই বাঁ হাতি স্পিনারের প্রথমে মনে পড়ে গেল গত কিছুদিনের দুঃসহ অনুভূতির কথাই, " খেলতে না পারার যন্ত্রণাটা এই ক'দিনে খুব ভালো করে বুঝেছি আমি।" তার সংশোধিত বোলিং অ্যাকশনে কোনো ত্র"টি না থাকার খবর অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জেনে গিয়েছিল আগেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, ১২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আনন্দের মুহূর্তে বেদনার রংটাই বোধহয় বেশি ফুটে উঠলো আব্দুর রাজ্জাকের কথায়। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুখবরের প্রতিক্রিয়ায় এই বাঁ হাতি স্পিনারের প্রথমে মনে পড়ে গেল গত কিছুদিনের দুঃসহ অনুভূতির কথাই, " খেলতে না পারার যন্ত্রণাটা এই ক'দিনে খুব ভালো করে বুঝেছি আমি।" তার সংশোধিত বোলিং অ্যাকশনে কোনো ত্র"টি না থাকার খবর অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জেনে গিয়েছিল আগেই। তবে রাজ্জাক আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ছাড়পত্র পেয়েছেন বৃহষ্পতিবার। এদিন সকালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক চিঠির মাধ্যমে এটা বিসিবিকে জানায়। চিঠিতে জানানো হয়, সংশোধিত অ্যাকশনে রাজ্জাকের সবধরনের ডেলিভারিই (ফাস্টার এবং স্টক ডেলিভারি) সন্দেহমুক্ত, আইসিসির বেঁধে দেওয়া সহনীয় মাত্রা ১৫ ডিগ্রির নীচেই আছে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে মুক্ত হলেন তিনি। এর আগে ২০০৪ সালের কলম্বো এশিয়া কাপের সময় প্রথমবার তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। এবার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবর আসার পর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের অভ্যর্থনা কক্ষে সংবাদ মাধ্যমকে এই স্পিনার বললেন, "আমি কোনো ইনজুরিতে পড়িনি কিংবা আমার হাত-পাও ভাঙ্গেনি অথচ আমি খেলতে পারছি না নিষেধাজ্ঞার জন্য। এটা যে কতো বেদনাদায়ক, তা বলে বোঝানো যাবে না।" এবার অ্যাকশন শুধরানোর পর ছাড়পত্র আসতে দেরি হয়েছে বটে, তবে রাজ্জাক নাকি আগে থেকেই নিশ্চিত ছিলেন কোনোরকম ত্র"টি না থাকার বিষয়ে, "আমার নিজের মধ্যে অন্তত কোনোরকম সন্দেহ ছিল না।" তার আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুখবরে ভীষণ উচ্ছ্বসিত শোনালো প্রধান নির্বাচক রফিকুল আলমের কন্ঠও, "নিঃসন্দেহে এটা খুব ভালো খবর। মোহাম্মদ রফিক অবসরে যাওয়ার পর ও-ই ছিল আমাদের নাম্বার ওয়ান স্পিনার। পাশাপাশি ও বেশ অভিজ্ঞ একজন বোলারও।" অবশ্য তাকে জাতীয় দলে ফেরানোর আগে ঝালিয়ে নেওয়ারও পক্ষপাতী রফিকুল, "পাকিস্তান সিরিজটা পিছিয়ে যাওয়ায় আমাদের হাতে সময় আছে। ও এখন প্রিমিয়ারে খেলবে। আমরা আগে দেখবো নতুন অ্যাকশনে ওর কার্যকারিতা কতোটা কিংবা ও কতোটা ছন্দে আছে।" নতুন অ্যাকশনে আগের মতোই কিংবা তার চেয়েও বেশি কার্যকরী হয়ে ওঠার প্রতিশ্র"তিই শোনা গেল রাজ্জাকের মুখ থেকে। যার বিরুদ্ধে গত অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ এনেছিলেন দুই ফিল্ড আম্পায়ার ড্যারেল হার্পার ও অশোকা ডি সিলভা। তাদের কাছে রাজ্জাকের ফাস্টার ডেলিভারিটা সন্দেহজনক বলে মনে হয়েছিল। নিয়মানুযায়ী অভিযুক্ত বোলার খেলা চালিয়ে যেতে পারেন আইসিসির তালিকাভূক্ত একজন হিউম্যান মুভমেন্ট বিশেষজ্ঞকে দিয়ে তার বোলিং অ্যাকশনের নিরপেক্ষ বিশ্লেষণ না করানো পর্যন্ত। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় মার্ক পোর্টাসের করা বিশ্লেষণের রিপোর্ট হাতে পেয়েই আইসিসি গত ৩০ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে থাকা রাজ্জাককে নিষিদ্ধ করে। ওই রিপোর্টে জানানো হয় তার সবধরনের ডেলিভারিই সন্দেহমুক্ত নয়, ডেলিভারির সময় তার কনুই সহনীয় সীমা ১৫ ডিগ্রি পেরিয়ে যায়। এরপর দেশে ফিরে জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিনের তত্ত্বাবধানে চলে তার শুদ্ধি প্রক্রিয়া। পরিবর্তিত অ্যাকশন সন্তোষজনক হওয়ায় বিসিবির বোলিং রিভিউ প্যানেল তাকে প্রিমিয়ার ক্রিকেটের টোয়েন্টি টোয়েন্টি আসরে খেলার অনুমতি দেয়। ম্যাচ কন্ডিশনেও তাকে দেখে সন্তুষ্ট হয় কমিটি। এরপর তাকে পাঠানো হয় অস্ট্রেলিয়ায়। ২৩ ফেব্র"য়ারি ক্যানবেরায় সেই মার্ক পোর্টাসের পরীক্ষাগারে পরীক্ষা দিয়ে আসার পর ফলের অপেক্ষার অবসান হল এদিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০৫ঘ.