২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রাজ্জাক

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশের স্পিনার আবদুর রাজ্জাক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 07:22 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশের স্পিনার আবদুর রাজ্জাক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ তথ্য জানিয়েছে। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সময় সন্দেহজনক বোলিং অ্যাকশানের কারণে আইসিসি তার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে বুধবার একটি সূত্রে বিসিবি আবদুর রাজ্জাকের সংশোধিত বোলিং অ্যাকশনে নতুন করে আর কোনো ত্র"টি ধরা পড়েনি বলে জানতে পারে। অবশ্য আইসিসির তরফ থেকে সেদিন তাদের আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এজে/জিএনএ/১৩২১ ঘ.