সিডনি, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ১০ উইকেটে হারিয়ে আকাশে উড়তে থাকা ভারতের মেয়েদের পরের ম্যাচেই মাটিতে নামিয়ে এনেছে ইংল্যান্ড। মঙ্গলবার মহিলা বিশ্বকাপ ক্রিকেটের 'বি' গ্র"পের ম্যাচে তাদের ৯ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এদিনের অন্য দুটি ম্যাচে জয় পেয়েছে 'এ' গ্র"পের দুই দল অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। স্বাগতিক অস্ট্রেলিয়া ৬১ রানে দক্ষিণ আফ্রিকাকে আর নিউজিল্যান্ড ৫৬ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে।
নর্থ সিডনি ওভালের ম্যাচে টস জিতে ইংল্যান্ড ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানালে ৪৮.৪ ওভারে ১৬৯ রান তুলে অলআউট হয়ে যায় ভারত। জবাব দিতে নেমে ইংল্যান্ড ৩৮.৪ ওভারে ১ উইকেট হারিয়েই তুলে নেয় ১৭২ রান।
সিডনিরই ব্যাংকসটাউন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের মেয়েরা ৫০ ওভারে তুলেছিল ৮ উইকেটে ১৯২ রান। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে তুলতে পারে ৮ উইকেটে ১৩৬ রান।
ইংল্যান্ড, নিউজিল্যান্ড দু দলেরই এটি টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে ইংল্যান্ড শ্রীলঙ্কাকে আর নিউজিল্যান্ড স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়েছিল।
নিউ ক্যাসলে স্বাগতিক অস্ট্রেলিয়ার মেয়েরা প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের দু:স্মৃতিকে পেছনে ফেলেছে বড় জয় দিয়ে। টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে তারা তুলেছি ৪ উইকেটে ২৫৮ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা ৩ বল বাকি থাকতে অলআউট হয়ে গেছে ১৯৭ রান তুলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১২৫২ ঘ.
bdnews24