২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

২৫ মার্চ ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। আর সিরিজ শুরু হবে ২৮ মার্চ থেকে। ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার সংবাদমাধ্যমকে এমনটা জানিয়ে রেখেছেন বটে, কিন্তু সফরকারীদের নিরাপত্তা নিশ্চিত করবে যারা সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখনো হেলদোল নেই। রোববার সফর সাংগঠনিক কমিটির সভাপতি আহমেদ সাজ্জাদুল আলমের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি প্রতিনিধিদল গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে এই সিরিজ কবে থেকে শুরু করা যাবে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত পাননি তারা। ফলে গত ৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে স্থগিত এই সিরিজের ভাগ্য অনিশ্চিতই রয়ে গেছে এখনো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, ৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৫ মার্চ ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। আর সিরিজ শুরু হবে ২৮ মার্চ থেকে। ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার সংবাদমাধ্যমকে এমনটা জানিয়ে রেখেছেন বটে, কিন্তু সফরকারীদের নিরাপত্তা নিশ্চিত করবে যারা সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখনো হেলদোল নেই। রোববার সফর সাংগঠনিক কমিটির সভাপতি আহমেদ সাজ্জাদুল আলমের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি প্রতিনিধিদল গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে এই সিরিজ কবে থেকে শুরু করা যাবে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত পাননি তারা। ফলে গত ৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে স্থগিত এই সিরিজের ভাগ্য অনিশ্চিতই রয়ে গেছে এখনো। পিলখানা ট্র্যাজেডির প্রেক্ষিতে এই সিরিজ অন্তত এক মাসের জন্য স্থগিত রাখার পক্ষে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইউনিস খানের নেতৃত্বাধীন পাকিস্তান দলের ঢাকায় আসার কথা ছিল ৭ মার্চ। এক মাস পিছিয়ে দিলে এ বছর এই সিরিজ আয়োজন করাই কঠিন হয়ে যাবে। কারণ ১০ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। চলবে ২৪ মে পর্যন্ত। আর এই সময়ের মধ্যে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হলে সেটা তারা স