২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রাউসের পর কলিংউড ও প্রিয়রেরও সেঞ্চুরি, জবাব দিচ্ছেন গেইল

আগের দিনের ১৩৯ রানের সঙ্গে আর মাত্র ৩ রান যোগ করেই আউট হয়ে গেছেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস, কিন্তু এরপর পল কলিংউড আর ম্যাট প্রিয়রের আরো দুটি সেঞ্চুরিতে ইংল্যান্ড ঠিকই গড়ে তুলেছে রানের পাহাড়। পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের ৬ উইকেটে ৫৪৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছেন স্ট্রাউস। তারপর জবাব দিতে নেমে স্বাগতিকরা দিনশেষে তাদের প্রথম ইনিংসে তুলেছে ১ উইকেটে ৯২ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 05:31 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

পোর্ট অফ স্পেন, মার্চ ৮ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- আগের দিনের ১৩৯ রানের সঙ্গে আর মাত্র ৩ রান যোগ করেই আউট হয়ে গেছেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস, কিন্তু এরপর পল কলিংউড আর ম্যাট প্রিয়রের আরো দুটি সেঞ্চুরিতে ইংল্যান্ড ঠিকই গড়ে তুলেছে রানের পাহাড়। পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের ৬ উইকেটে ৫৪৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছেন স্ট্রাউস। তারপর জবাব দিতে নেমে স্বাগতিকরা দিনশেষে তাদের প্রথম ইনিংসে তুলেছে ১ উইকেটে ৯২ রান। পঞ্চম উইকেটে ২১৮ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়েছেন কলিংউড আর প্রিয়র। দলের পক্ষে সর্বোচ্চ ১৬১ রান করে কলিংউড আউট হলেও সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য এক ম্যাচ মিস করে সদ্যই দলে ফেরা উইকেটকিপার প্রিয়র শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৩১ রান নিয়ে। এর আগে ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস আউট হয়েছেন ১৪২ রান করে। কুইন্স পার্ক ওভালের ফ্ল্যাট উইকেটে ওয়েস্ট ইন্ডিয়ানদের মতোই অসহায় মনে হয়েছে ইংল্যান্ডের বোলারদেরও। প্রায় ওয়ানডে স্টাইলে ব্যাট করে উদ্বোধনী জুটিতে মাত্র ১৭ ওভারে ৯০ রান তুলে নিয়েছে স্বাগতিকরা। শেষ বিকেলে মন্টি পানেসারের বাঁহাতি স্পিনের ফাঁদে পড়ে ডেভন স্মিথ (২৮) আউট হওয়ায় একটা ধাক্কা অবশ্য খেয়েছে তারা। ৪৯ রানে অপরাজিত গেইলের সঙ্গে এরপর যোগ দিয়েছেন নাইটওয়াচম্যান ড্যারেন পাওয়েল (০)। সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড ১ম ইনিংস : ১৫৮.৫ ওভারে ৫৪৬/৬ ডিক্লে. (স্ট্রাউস ১৪২, কুক ১২, শাহ ৩৩, পিটারসেন ১০, কলিংউড ১৬১, প্রিয়র ১৩১*, ব্রড ১৯, সোয়ান ১১*; বেকার ২/৭৭, এডওয়ার্ডস ১/৬৩, পাওয়েল ১/৭৯, হাইন্ডস ১/১২৬) ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ২য় দিনশেষে ১৯ ওভারে ৯২/১ (স্মিথ ২৮, গেইল ৪৯*, পাওয়েল ০*; পানেসার ১/৬) বিডিনিউজ ২৪ ডটকম/এসএইচ/১১৫৫ ঘ.