২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের হয়ে খেলতে ঢাকায় জয়াসুরিয়া

১৯৯৬-র বিশ্বকাপের পরপরই বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার সঙ্গে ঢাকার ঘরোয়া ক্রিকেটে খেলতে এসেছিলেন সনাত জয়াসুরিয়া। ওই বিশ্বকাপের সেরা খেলোয়াড় এবং তার অধিনায়ক সেবার খেলেছিলেন মোহামেডানের হয়ে। এক যুগ পর আবার সেই মোহামেডানের হয়েই খেলতে বুধবার দুপুর একটায় ঢাকায় এসেছেন জয়াসুরিয়া। চলতি প্রিমিয়ার লিগে এই দলের বাকি সবগুলো ম্যাচেই তিনি খেলতে পারবেন কিনা, তা অবশ্য এখনই নিশ্চিত করে কিছু জানাতে পারলেন না মোহামেডান ক্রিকেট দলের সমন্বয়কারী তরিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 01:11 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, ৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ১৯৯৬-র বিশ্বকাপের পরপরই বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার সঙ্গে ঢাকার ঘরোয়া ক্রিকেটে খেলতে এসেছিলেন সনাত জয়াসুরিয়া। ওই বিশ্বকাপের সেরা খেলোয়াড় এবং তার অধিনায়ক সেবার খেলেছিলেন মোহামেডানের হয়ে। এক যুগ পর আবার সেই মোহামেডানের হয়েই খেলতে বুধবার দুপুর একটায় ঢাকায় এসেছেন জয়াসুরিয়া। চলতি প্রিমিয়ার লিগে এই দলের বাকি সবগুলো ম্যাচেই তিনি খেলতে পারবেন কিনা, তা অবশ্য এখনই নিশ্চিত করে কিছু জানাতে পারলেন না মোহামেডান ক্রিকেট দলের সমন্বয়কারী তরিকুল ইসলাম। জয়াসুরিয়া এমন সময়ে খেলতে আসলেন, যখন সোহরাওয়ার্দী শুভ'র দলকে রেলিগেশনের শঙ্কা চোখ রাঙ্গাচ্ছে। ৬ ম্যাচের তিনটিতে হারা মোহামেডানের শুরুই হয়েছিল ইয়াং পেগাসাসের বিপক্ষে জেতা ম্যাচ টাই করে। মাত্র দুই জয় পাওয়া দলটি বৃহষ্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে তাদের সপ্তম ম্যাচে মুখোমুখি হবে বিকেএসপির। এই ম্যাচ দিয়েই মোহামেডানকে টেনে তোলার অভিযান শুরু করবেন জয়াসুরিয়া। অবশ্য তাকে আরো আগেই উঁড়িয়ে আনার কথা ছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ দক্ষিণ আফ্রিকায় ক্লাব ক্রিকেটে খেলছিলেন তিনি। তখনই চূড়ান্ত হয়ে ছিল, দক্ষিণ আফ্রিকায় খেলা শেষ করেই চলে আসবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বহুবার বাংলাদেশে আসলেও তার ক্লাব ক্রিকেট খেলতে এখানে আসা এই নিয়ে মাত্র দ্বিতীয়বার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮২৫ঘ.