ওয়েলিংটন, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী জুলাই মাসের নিউজিল্যান্ড ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি'র আপত্তির প্রেক্ষিতে দুদেশের ক্রিকেট বোর্ডের সম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ড ক্রিকেট-এর প্রধান নির্বাহী জাস্টিন ভন।
জোহানেসবার্গে আইসিসির সভায় অংশ নিতে আসা দুই বোর্ডের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর তিনটি ওয়ানডে ম্যাচের এই সিরিজটি ২০১০ সালের জুন মাস পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
"বাস্তবতার নিরীখেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, যাতে করে আগামী এক বছর জিম্বাবুয়ের পরিস্থিতি পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যায়"
bdnews24