২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল-বিতর্ক মেটাতে আইসিসির উদ্যোগ

ভারতীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে আইসিএল সম্পর্কে বিসিসিআই-এর সুর নাকি কিছুটা নরম! এই সুযোগটাই বোধহয় কাজে লাগাতে চাইছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং অননুমোদিত ভারতীয় ক্রিকেট লিগের (আইসিএল) মধ্যে বিবাদ মেটানোর লক্ষ্যে সোমবার এক মিটিং ডেকেছে তারা। যে মিটিংয়ে আইসিসি প্রেসিডেন্ট ডেভিড মরগান ও প্রধান নির্বাহী হারুন লরগাতও উপস্থিত থাকবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2009, 12:21 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

নয়াদিল্লী, ২১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে আইসিএল সম্পর্কে বিসিসিআই-এর সুর নাকি কিছুটা নরম! এই সুযোগটাই বোধহয় কাজে লাগাতে চাইছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং অননুমোদিত ভারতীয় ক্রিকেট লিগের (আইসিএল) মধ্যে বিবাদ মেটানোর লক্ষ্যে সোমবার এক মিটিং ডেকেছে তারা। যে মিটিংয়ে আইসিসি প্রেসিডেন্ট ডেভিড মরগান ও প্রধান নির্বাহী হারুন লরগাতও উপস্থিত থাকবেন। এক বিবৃতিতে মরগান জানিয়েছেন, "আমি অনেক দিন ধরেই বিসিসিআই এবং আইসিএল-এর মালিকদের একসঙ্গে বসানোর ব্যাপারে অগ্রাধিকার দিয়ে আসছি। আমি অত্যন্ত আনন্দিত যে সোমবার জোহানেসবার্গে একটা মিটিংয়ের আয়োজন করেছি আমরা। আশা করি আমরা একটা গ্রহণযোণযোগ্য উপসংহারের ব্যাপারে সফল হতে পারবো। আমি অবশ্য এ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। তবে অন্তত একটা সমঝোতার সূচনা যে করতে পারবো সে ব্যাপারে আমি আশাবাদী।" বিসিসিআই-এর কাছ থেকে অনুমোদন না পাওয়ায় গত বছর অনুমোদনের জন্য আইসিসি'র কাছে পিটিশন দায়ের করেছিল আইসিএল কর্তৃপক্ষ। এরপর গত অক্টোবরে বিসিসিআই-এর সঙ্গে ঝামেলা মেটানোর লক্ষ্যে মিটিংয়েও বসেছিল তারা। কিন্তু সেই মিটিং ব্যর্থ হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮২০ঘ.