২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেটের শিরোপা শ্রীলঙ্কার

দারুণ চাঙ্গা মানসিকতা নিয়েই আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় মহিলা বিশ্বকাপে যেতে পারছে শ্রীলঙ্কার মেয়েরা। কারণ এর আগে শেষ প্রস্তুতিমূলক টুর্নামেন্টের শিরোপা জিতেছে তারা। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গ্রামীণফোন ওমেন্স ট্রাই নেশন সিরিজের ফাইনালে তারা পাকিস্তানকে হারিয়েছে ৬ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 02:33 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ১৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দারুণ চাঙ্গা মানসিকতা নিয়েই আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় মহিলা বিশ্বকাপে যেতে পারছে শ্রীলঙ্কার মেয়েরা। কারণ এর আগে শেষ প্রস্তুতিমূলক টুর্নামেন্টের শিরোপা জিতেছে তারা। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গ্রামীণফোন ওমেন্স ট্রাই নেশন সিরিজের ফাইনালে তারা পাকিস্তানকে হারিয়েছে ৬ উইকেটে। টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে বেশি সময় নেননি শ্রীলঙ্কান বোলাররা। এক্ষেত্রে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক শশীকলা সিড়িবর্ধনে। পাকিস্তানকে ৪৭.১ ওভারে মাত্র ১২৩ রানে অলআউট করে দেওয়ার পথে তিনি ২৪ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। তবে ফাইনালের সফলতম বোলার অবশ্য আরেকজন। তিনি চামারি পোলাগাম্পালা। ৫.১ ওভার বোলিং করে মাত্র ১৬ রানে তুলে নিয়েছেন তিন তিনটি উইকেট। এমন দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও উঠেছে তার হাতে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেছেন জাভেরিয়া খান। জবাব দিতে নামা শ্রীলঙ্কার দুই ওপেনার ডি সিলভা (২৭) ও পোলাগাম্পালা (১৯) মিলে ৪৯ রানের জুটি গড়ে ফেলার পর একতরফা ফাইনাল নিশ্চিত হয়ে যায়। এরপর আরো দুটো উইকেট হারালেও শ্রীলঙ্কার মেয়েদের জয় নিয়ে প্রশ্ন জাগেনি কখনো। হিরুকা ফার্নান্ডো ৪৪ রানে অপরাজিত থেকে দলকে সহজ জয়ের তীরে পৌছে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩৫ঘ.