২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১১ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও হবে ঢাকায়

অনেক আগেই ঠিক হয়ে আছে ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে ঢাকায়। এবার তার সঙ্গে উদ্বোধনী ম্যাচ আয়োজনের গুরুদায়িত্বও পেয়েছে বাংলাদেশের এই রাজধানী শহরটি। মঙ্গলবার নয়াদিল্লীতে অনুষ্ঠিত বিশ্বকাপ সাংগঠনিক কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ১৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অনেক আগেই ঠিক হয়ে আছে ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে ঢাকায়। এবার তার সঙ্গে উদ্বোধনী ম্যাচ আয়োজনের গুরুদায়িত্বও পেয়েছে বাংলাদেশের এই রাজধানী শহরটি। মঙ্গলবার নয়াদিল্লীতে অনুষ্ঠিত বিশ্বকাপ সাংগঠনিক কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ওই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব আনাম এবং পরিচালক শফিকুর রহমান মুন্নাও। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০১১ সালের ১৯ ফেব্র"য়ারি ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই উদ্বোধনী ম্যাচটিও হবে। সভায় উপস্থিত দুই বোর্ড সদস্যের কাছ থেকে জেনে এবিষয়ে আরেকটু বিস্তারিত জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, "একদিন উদ্বোধনী অনুষ্ঠান করার পর আরেকদিন উদ্বোধনী ম্যাচ আয়োজন করলে উদ্বোধনের আবেশটা ঠিক থাকে না বলে মনে হয়েছে সভায় উপস্থিত কর্মকর্তাদের। এজন্যই এবার একইদিনে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯ ফেব্র"য়ারি ঘন্টা দেড়েকের একটা উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই তাই মাঠে গড়াবে আসরের প্রথম ম্যাচটি।" জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে আরো জানিয়েছেন, ২০১১ বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। এবং ইদানীং পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় সেখানকার ভেন্যুগুলোর বিকল্পও প্রস্তুত রাখতে বলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ- এই চারটি দেশ ২০১১ বিশ্বকাপের যৌথ আয়োজক। উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ আয়োজনের দায়িত্ব যেমন বাংলাদেশের, তেমনি ফাইনাল আয়োজন করবে ভারত। আর একটি করে সেমিফাইনাল হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১৫ঘ.