জিয়া শাহীন
বগুড়া প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বগুড়া, ফেব্রুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও গ্রামীণফোন মহিলা ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গেছে পাকিস্তান। শনিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আরেকটি লো স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কানরা জিতেছে ৩ উইকেটে।
টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক শশীকলা সিরিবর্ধনে পাকিস্তানকে ব্যাটিং করার আমন্ত্রণ জানালে ৪১.৫ ওভারে মাত্র ১০৩ রানে অল আউট হয়ে যায় তারা। জবাব দিতে নেমে শ্রীলঙ্কাও স্বস্তিতে ছিল না খুব একটা, ৩০.৪ ওভারে জয় পেলেও এ জন্য তাদের খোয়াতে হয়েছে ৭ উইকেট।
২৬ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন শ্রীলঙ্কার চামারা সিনাভিরতে
bdnews24