বগুড়া, ৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গত বছর কলম্বোয় অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে শুক্রবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে গ্রামীণফোন মহিলা ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে পারেননি সালমা খাতুনরা। পাকিস্তানের কাছে তারা হেরে গেছেন ৭ উইকেটে।
ব্যাটিং ব্যর্থতায় ৪৬.১ ওভারে মাত্র ১০৯ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ২৬ রান করেন লতা মন্ডল। পাকিস্তানের সেরা বোলার জাভেরিয়া খান ২০ রানে নিয়েছেন ৩ উইকেট। জবাব দিতে নামা পাকিস্তানকে ৩৩.৪ ওভারেই সহজ জয় এনে দিয়েছে ওপেনার নাইন আবিদির ৬৫ রানের ইনিংস। এই ইনিংসের জন্য ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমপি/২১২৪ঘ.
bdnews24