২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতিকে হারিয়ে মাশরাফিকে জিতে নিলেন জুহি

মাশরাফিকে নিয়ে দুই নায়িকার টানাটানি! ট্যাবলয়েড পত্রিকার শিরোনামের মতো শোনালেও শুক্রবার সকালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে বাংলাদেশ দলের সহ-অধিনায়ককে নিজ নিজ দলে টানতে একরকম টানা-হ্যাঁচড়াই চলেছে দুই বলিউড স্টার প্রীতি জিনতা ও জুহি চাওলার মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 01:33 PM

Updated : 07 Jul 2022, 06:40 PM

ঢাকা, ৬ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মাশরাফিকে নিয়ে দুই নায়িকার টানাটানি! ট্যাবলয়েড পত্রিকার শিরোনামের মতো শোনালেও শুক্রবার সকালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে বাংলাদেশ দলের সহ-অধিনায়ককে নিজ নিজ দলে টানতে একরকম টানা-হ্যাঁচড়াই চলেছে দুই বলিউড স্টার প্রীতি জিনতা ও জুহি চাওলার মধ্যে। প্রথমজন কিংস এলেভেন পাঞ্জাবের অংশীদার। অন্যজন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভারতের গোয়ায় অনুষ্ঠিত নিলামে দরযুদ্ধে সামিল হয়েছিলেন। শেষপর্যন্ত জুহিরই জয় হয়েছে, সর্বোচ্চ ৬ লাখ ইউএস ডলার (বাংলাদেশী মুদ্রায় ৪ কোটি ২০ লাখ, এক ডলার ৭০ টাকা হিসাবে) দর হেঁকে বাংলাদেশ দলের মূল স্ট্রাইক বোলারকে দুই বছরের জন্য কিনে নিয়েছে সৌরভ গাঙ্গুলী-জন বুকাননের দল।

এবারের নিলামে সবচেয়ে বেশি সময় ধরে দর কষাকষি চলেছে তাকে নিয়েই। প্রায় আধ ঘন্টা ধরে এটা চলার সময় নিলাম ঘরের বড় স্ক্রিনে মাশরাফির ক্যারিয়ারের দুর্দান্ত কিছু মুহূর্তও দেখানো হচ্ছিল। এই যেমন কখনো ভারতের ওয়াসিম জাফরের স্টাম্প উপড়ে ফেলে উল্লাস করছেন আবার কখনো যুবরাজ সিংকে আউট করে আনন্দে জার্সির কলার উঁচু করছেন। এনডিটিভিতে সরাসরি স