২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবারই নির্ধারিত হয়ে যাবে আশরাফুল-সাকিবদের আইপিএলভাগ্য

শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় যখন ভারতের গোয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম শুরু হবে, তখন সেটা নিয়ে এদেশের ক্রীড়ামোদী মানুষেরও কৌতুহলী হওয়ার কারণ আছে যথেষ্টই। কারণ এই নিলামে উঠতে যাওয়া ৪৩ ক্রিকেটারের মধ্যে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা এবং তামিম ইকবালও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় যখন ভারতের গোয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম শুরু হবে, তখন সেটা নিয়ে এদেশের ক্রীড়ামোদী মানুষেরও কৌতুহলী হওয়ার কারণ আছে যথেষ্টই। কারণ এই নিলামে উঠতে যাওয়া ৪৩ ক্রিকেটারের মধ্যে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা এবং তামিম ইকবালও। এদের মধ্যে সাকিব আর আশরাফুলের বেজ প্রাইস (যে মূল্য থেকে দর ডাকা শুরু হবে) ধরা হয়েছে ৭৫ হাজার ইউএস ডলার। মাশরাফি ও তামিমের ক্ষেত্রে সেটা ৫০ হাজার ডলার। এই নিলামে সর্বোচ্চ ১.৩৫ মিলিয়ন ডলার বেজ প্রাইস ধরা হয়েছে ইংল্যান্ডের কেভিন পিটারসেনের। নিয়মানুযায়ী আইপিএলের প্রতিটা দল সর্বোচ্চ ১০জন করে বিদেশী খেলোয়াড়কে দলভুক্ত করতে পারে। একটি দল ইতিমধ্যেই সেই কোটা পুরোও করে ফেলেছে। অন্য সাতটি দলেরও সাত থেকে আটজন করে নেওয়া হয়ে গেছে। যে কারণে এবার বড়জোর ১৬ জন ক্রিকেটার দল পাবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু স