২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গম্ভীরের সেঞ্চুরিতে ভারতের আরেকটি সহজ জয়

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে ওয়ানডের সর্বোচ্চ উইকেটের (৫০৩) মালিক এখন মুত্তিয়া মুরালিধরন। কিন্তু 'মুরালি'র আরেকটি অসাধারণ অর্জনের দিনে যথারীতি শ্রীলঙ্কার বোলাররা ভারতের ব্যাটসম্যানদের হাতে 'প্রহৃত'! বৃহস্পতিবার গৌতম গম্ভীরের ১৫০ রানের দারুণ এক ইনিংস চতুর্থ ওয়ানডেতেও সহজ জয় এনে দিয়েছে ভারতকে। প্রথম তিন ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করা 'টিম ইন্ডিয়া'র ৫ উইকেটে ৩৩২ রানের জবাবে শ্রীলঙ্কা অলআউট হয়ে গেছে ২৬৫ রানে। সুবাদে ৬৭ রানে জিতেছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 01:54 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

কলম্বো, ৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়াসিম আকরামকে পেছনে ফেলে ওয়ানডের সর্বোচ্চ উইকেটের (৫০৩) মালিক এখন মুত্তিয়া মুরালিধরন। কিন্তু 'মুরালি'র আরেকটি অসাধারণ অর্জনের দিনে যথারীতি শ্রীলঙ্কার বোলাররা ভারতের ব্যাটসম্যানদের হাতে 'প্রহৃত'! বৃহস্পতিবার গৌতম গম্ভীরের ১৫০ রানের দারুণ এক ইনিংস চতুর্থ ওয়ানডেতেও সহজ জয় এনে দিয়েছে ভারতকে। প্রথম তিন ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করা 'টিম ইন্ডিয়া'র ৫ উইকেটে ৩৩২ রানের জবাবে শ্রীলঙ্কা অলআউট হয়ে গেছে ২৬৫ রানে। সুবাদে ৬৭ রানে জিতেছে ভারত। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া ভারত তৃতীয় ওভারেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বীরেন্দর শেবাগকে (৫) হারালেও দলকে ধাক্কাটা বুঝতেই দেননি গম্ভীর ও ধোনি। দ্বিতীয় উইকেটে দুজনের ১৮৮ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে ভারতের। গম্ভীর ১১৩ বলে ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরিতে পৌঁছালেও মাত্র ৬ রানের জন্য 'ম্যাজিক ফিগার' স্পর্শ করতে পারেননি ধোনি। ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৯৬ বলে ৯৪ রান করা ভারত অধিনায়ককে ফিরিয়েছেন সনাৎ জয়াসুরিয়া। ভারতের স্কোর তখন ২ উইকেটে ২০২ রান। ধোনি আউট হওয়ার পরের ওভারেই ভারতকে জোড়া ধাক্কা দিয়েছেন নুয়ান কুলাসেকারা। পরপর দুই ওভারে তিনি বোল্ড করেছেন আগের ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করে ম্যাচ-সেরা নির্বাচিত যুবরাজ সিং (৫) এবং আক্রমণাত্মক ফিফটি করা ইউসুফ পাঠানকে (০)। কিন্তু গম্ভীর তাতে বিন্দুমাত্র বিচলিত হননি। সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে তিনি গড়েছেন ১০৩ রানের আরেকটা কার্যকর জুটি। শেষ পর্যন্ত গম্ভীরের ১৪ বাউন্ডারি ও একটি ছক্কাসমৃদ্ধ ১৪৭ বলের অসাধারণ ইনিংসটার সমাপ্তি ঘটেছে মুরালিধরনের হাতে, কটবিহাইন্ড হয়ে। এই উইকেটই 'মুরালি'কে বসিয়ে দিয়েছে ওয়ানডে বোলারদের শীর্ষাসনে। ততক্ষণে অবশ্য তিন শ' পেরিয়ে গেছে ভারত। সংগ্রহটাকে ৩৩২ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার কৃতিত্ব সুরেশ রায়নার। ৩৭ বলে ৪৯ রানে অপরাজিত থাকা রায়নার ব্যাট থেকে এসেছে ৪টি বাউন্ডারি ও একটি ছক্কা। জবাব দিতে নেমে জয়াসুরিয়া (২৭) ও তিলকরতে