২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়ান-ব্রডের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা

ডারবান টেস্টে গ্রায়েম সোয়ানের দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ৯৮ রানে হারিয়েছে ইংল্যান্ড। অ্যালেস্টেয়ার কুক ও পল কলিংউডের সেঞ্চুরির পর জয়ের জন্য বাকি কাজটা সারেন অফব্রেক বোলার সোয়ান। দু ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছেন তিনি। তাকে যোগ্য সহায়তা দিয়েছেন পেসার স্টুয়ার্ট ব্রড, ম্যাচে ৬ উইকেট পেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 06:56 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ডারবান, ডিসেম্বর ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডারবান টেস্টে গ্রায়েম সোয়ানের দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ৯৮ রানে হারিয়েছে ইংল্যান্ড। অ্যালেস্টেয়ার কুক ও পল কলিংউডের সেঞ্চুরির পর জয়ের জন্য বাকি কাজটা সারেন অফব্রেক বোলার সোয়ান। দু ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছেন তিনি। তাকে যোগ্য সহায়তা দিয়েছেন পেসার স্টুয়ার্ট ব্রড, ম্যাচে ৬ উইকেট পেয়েছেন তিনি। মাত্র ৭৬ রানে ৬ উইকেট হারানোয় চতুর্থ দিনেই পরাজয় একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। বুধবার একাই প্রতিরোধের চেষ্টা করেছিলেন পল হ্যারিস (৩৬)। তাতে শুধু ইংল্যান্ডের জয়োল্লাসটা একটু বিলম্বিত হয়েছে। আগের দিনের স্কোরের সঙ্গে ৮ রান যোগ করা মর্কেলকে বিদায় করে দিনের প্রথম আঘাতটি হানেন সোয়ান। স্টেইনকে এলবিডাব্লুর ফাঁদে ফেলে দক্ষিণ আফ্রিকার শেষ উইকেটটিও নিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ৩৪৩ রানের জবাবে ৯ উইকেটে ৫৭৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ইনিংস পরাজয় এড়াতেই দরকার ২৩২ রান এ অবস্থায় ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। সোয়ান ৫৪ রানে ৫ টি এবং ৪৩ রানে ৪ উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২২৫০ ঘ.