কলম্বো, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বলতে গেলে নতুন চেহারার দল নিয়েই বাংলাদেশে আসছেন কুমার সাাঙ্গাকারা। জয়াবর্ধনে, ম্যাথুজ, ফার্নান্দো, মুরালিধরন, জয়াসুরিয়া, কাপুগেদারা, লাসিথ মালিঙ্গা ও অজন্তা মেন্ডিসের মতো ক্রিকেটারদের বাদ দিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে শ্রীলঙ্কা। এ কারণে মঙ্গলবার একঝাঁক নতুন মুখ নিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
ভারত সফরে বাজে পারফর্ম করায় ত্রিদেশীয় সিরিজে দল থেকে বাদ পড়েছেন সনাৎ জয়াসুরিয়া, চামারা কাপুগেদারা, লাসিথ মালিঙ্গা ও অজন্তা মেন্ডিস। এ সফরে ২-০ ব্যবধানে টেস্ট ও ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে শ্রীলঙ্কা। শুধু টোয়েন্টি-টোয়েন্টি সিরিজই ১-১-এ ড্র করেছে তারা।
এদিকে চোটসমস্যার কারণে বাংলাদেশে আসা হচ্ছে না মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মুত্তিয়া মুরালিধরন ও দিলহারা ফার্নান্দোর। ২০১০ সালের প্রথম সপ্তাহেই ভারত, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টটি।
ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের শ্রীলঙ্কা দল : কুমার সাঙ্গাকারা (অধিনায়ক ও উইকেট রক্ষক) তিলকরতে
bdnews24