২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেলায় জেলায় স্কুল ক্রিকেট

স্ট্যান্ডার্ড চার্টার্ড জাতীয় স্কুল ক্রিকেটে বুধাবার জয় পেয়েছে পারেরহাট আরএল উচ্চ বিদ্যালয়, রহমতউল্লাহ মডেল উচ্চ বিদ্যালয় ও জিকে পাইলট উচ্চ বিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 02:27 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ট্যান্ডার্ড চার্টার্ড জাতীয় স্কুল ক্রিকেটে বুধাবার জয় পেয়েছে পারেরহাট আরএল উচ্চ বিদ্যালয়, রহমতউল্লাহ মডেল উচ্চ বিদ্যালয় ও জিকে পাইলট উচ্চ বিদ্যালয়। পিরোজপুর স্টেডিয়ামে ২১৪ রান করে পারেরহাট আরএল উচ্চ বিদ্যালয়। লিটনের ব্যাট থেকে আসে ৪২ রান। ৩ উইকেট পেয়েছে হোলারহাটের রাজিব। এরপর কোনো ব্যাটসামান সামান্যতম প্রতিরোধও গড়তে না পারায় ৪৮ রানেই অল-আউট হয়ে যায় হোলারহাট উচ্চ বিদ্যালয়। বেলায়েত হোসেন ১৫ রানে ৫ উইকেট নিলে ১৬৬ রানে জিতে যায় পারেরহাট। গুলশান ইয়োথ ক্লাব মাঠে ফেয়ারিস ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুল ১৯৯ রানে অল-আউট হয়। নাহিদ ৮৮ ও ইসমাইল ৪৫ রান করে। জবাবে রহমতউল্লাহ মডেল উচ্চ বিদ্যালয় ৩০.৪ ওভারে ২০২ রান তুলে ৭ উইকেটে জয় নিশ্চিত করে। শামিম আহমেদ ৮৮ ও সজল ইসলাম করে ৬১ রান। ওদিকে, শেরপুর স্টেডিয়ামে জিকে পাইলট উচ্চ বিদ্যালয়কে ১৩১ রানে অল-আউট করেও হেরে গেছে আইডিয়াল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়। ১২১ রানে অলআউট হয়ে ১০ রানে হেরেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০২৫ ঘ.