২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের বুধবারের মধ্যে দলে যোগ দিতে বলেছে বিসিবি

জাতীয় লিগ বয়কটের সিদ্ধান্ত থেকে ক্রিকেটারদের সরে আসার আহবান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভাগীয় দলের জন্য নির্বাচিত ক্রিকেটারদের বুধবারের মধ্যে নিজ নিজ দলে যোগ দিতে বলেছে। ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব) এখনো আগের সিদ্ধান্তে অনড় রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 05:20 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় লিগ বয়কটের সিদ্ধান্ত থেকে ক্রিকেটারদের সরে আসার আহবান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভাগীয় দলের জন্য নির্বাচিত ক্রিকেটারদের বুধবারের মধ্যে নিজ নিজ দলে যোগ দিতে বলেছে। ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব) এখনো আগের সিদ্ধান্তে অনড় রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,'জাতীয় ক্রিকেট লিগ শুরু হওয়ার পূর্ব মুহূর্তে (২৭ ডিসেম্বর, ২০০৯) আকস্মিকভাবে কোনো এক মহলের ইন্ধনে ক্রিকেট খেলোয়াড়দের জাতীয় লিগ বর্জনের ঘোষণা আমাদের ক্রিকেট উন্নয়নের গতিধারার উপর একটি প্রতিবন্ধকতা বলে ক্রিকেট বোর্ড মনে করে। যেখানে বর্তমান সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০১১ বিশ্বকাপে যৌথ আয়োজক হিসাবে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে, ঠিক সেই সময় অযৌক্তিকভাবে লিগ বর্জনের এই অপচেষ্টা আমাদের ক্রিকেটের ইমেজ ক্ষুন্ন করবে বলে আমরা মনে করি।' সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, 'জাতীয় লিগ আমাদের দেশের একমাত্র আইসিসি স্বীকৃত প্রথম শ্রেণীর খেলা এবং দীর্ঘ পরিসরের এই খেলাটির গুরুত্ব, আমাদের ক্রিকেট তথা ক্রিকেটারদের নৈপূন্যের উন্নয়নে অপরিসীম ভূমিকা রাখছে। বর্তমান পরিস্থিতির আলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিটি বিভাগের সকল নির্বাচিত খেলোয়াড়দের তাদের নিজ নিজ বিভাগের খেলার ভেন্যুতে ৩০ শে ডিসেম্বর, ২০০৯ তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ জানাচ্ছে। যদি খেলোয়াড়রা এর ব্যত্যয় ঘটায়, ক্রিকেট বোর্ড মনে করবে সে সব খেলোয়াড় বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের অগ্রযাত্রাকে রহিত করছে।' এদিকে ক্রিকেটাররা বিসিবির আহবানে সাড়া না দিলে জাতীয় লিগের ভবিষ্যৎ কী