২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ জনের তালিকায় শাহরিয়ার, অলক, আফতাব

জানুয়ারিতে অনুষ্ঠেয় তিন জাতির একদিনের ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে দল গঠনের জন্য ক্যাম্পে ডাকা ২৬ জনের তালিকা ছোট করে ১৮জনের দল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 11:24 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জানুয়ারিতে অনুষ্ঠেয় তিন জাতির একদিনের ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে দল গঠনের জন্য ক্যাম্পে ডাকা ২৬ জনের তালিকা ছোট করে ১৮জনের দল ঘোষণা করা হয়েছে। এতে স্থান পেয়েছেন ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল) ফেরত তিন ক্রিকেটার শাহরিয়ার নাফিস, অলক কাপালি ও আফতাব আহমেদ। এছাড়া নতুন মুখ হিসেবে রয়ে গেছেন পেসার শফিউল ইসলাম। তবে বাদ পড়েছেন জাতীয় দলের তিন খেলোয়াড় জুনায়েদ সিদ্দিকী, এনামুল হক জুনিয়র ও মেহরাব হোসেন জুনিয়রসহ আটজন। ১৪ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে ৩১ ডিসেম্বর। ১৮জনের তালিকা: মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৈয়দ রাসেল, রকিবুল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন, নাঈম ইসলাম, ইমরুল কায়েস, রুবেল হোসেন, শফিউল ইসলাম, শাহরিয়ার নাফিস, আফতাব আহমেদ, শাহদাত হোসেন ও অলক কাপালি। তিন জাতির টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্ট শুরু হবে ৪ জানুয়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৮১৮ ঘ.