মেলবোর্ন, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেন ওয়াটসনের প্রথম টেস্ট সেঞ্চুরির সুবাদে মেলবোর্ন টেস্টে জয়ের জন্য পাকিস্তানকে ৪২২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে অস্ট্রেলিয়া। বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৪৭ রান। ৩৩ রানে অধিনায়ক ইউসুফ এবং ১৭ রানে উমর আকমল ব্যাট করছেন। জয়ের জন্য মোহম্মদ ইউসুফের দলকে আরও ২৫৫ রান করতে হবে, আর রিকি পন্টিংয়ের দলকে তুলতে হবে ৭ টি উইকেট। নিশ্চিতভাবেই মেলবোর্ন টেস্টে ফলাফল আসবে,তবে পাল্লা অস্ট্রেলিয়ার দিকেই ভারী।
এর আগে ৩ উইকেটে ১১১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। ওপেন করতে নেমে ওয়াটসন ১২০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ১৫ তম টেস্টে এসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন এই অলরাউন্ডার। মোহম্মদ আমের ৭৯ রান দিয়ে ৫ টি উইকেট শিকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৩৫৫ ঘ.
bdnews24