ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তুতি ম্যাচে 'এ' দল ১ উইকেটে হেরেছে 'বি' দলের কাছে। অন্যভাবে বললে, বাংলাদেশ দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসানের কাছে হেরেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
প্রস্তুতি ম্যাচ, তাই জোরালো প্রতিদ্বন্দ্বিতা বলতে যা বোঝায় ম্যাচের মেজাজে তার ছিঁটেফোঁটাও ছিল না। নির্ধারিত ৫০ ওভার খেলতে হবে এটাই ছিল ব্যাসম্যানদের প্রতি কোচ জেমি সিডন্সের নির্দেশ। এমন এক ম্যাচে রকিবুল হাসানের ৭২, ইমরুল কায়েসের ৪২, আফতাব আহমেদ ৪৮ এবং মুশফিকুর রহিমের ৫৫ রানের অবদানে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩৪ রান করে 'এ' দল।
জাবাবে আশরাফুল ও মাহমুদুল্লাহ দুজনেই ৫৬ রান, শাহরিয়ার নাফিস ২৩, সাকিব আল হাসান ২৫ এবং মেহরাব হোসেন ৫০ রান করায় ৪৬ ওভারেই জয় নিশ্চিত করে সাকিবের দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১২০৩ ঘ.
bdnews24