২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্সিং ডে টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার

বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ৩ উইকেটে ৩০৫ রান করেছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ৩ উইকেটে ৩০৫ রান করেছে অস্ট্রেলিয়া। শনিবার টস জিতে ব্যাট করতে নেমে শেন ওয়াটসন-সায়মন ক্যাটিচের উদ্বোধনী জুটির কল্যাণে আরো বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েছিল স্বাগতিকরা। কিন্তু স্কোরবোর্ডে ১৮২ রান তোলার পর ক্যাটিচের ভুলে টেস্ট ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতেই রান আউট হয়ে যান ওয়াটসন। ১১ টি চারে সাজানো ইনিংসটা দুঃখজনকভাবে শেষ হওয়ায় এই গ্রীস্মে তৃতীয় বারের মতো সেঞ্চুরির খুব কাছে গিয়েও হতাশ হতে হলো তাকে। তার বিদায়ের পর অধিনায়ক পন্টিংকে সঙ্গে নিয়ে ৫১ রান যোগ করেন ক্যাটিস। এই সুযোগে নিজের নামের পাশে লেখা হয়ে যায় ৯৮। কিন্তু সেঞ্চুরির সঙ্গে ২ রানের ব্যাবধান দূর করতে মোহাম্মদ আসিফের লাফিয়ে ওঠা বলে স্কয়ার কাট করতে গিয়ে সালমান বাটের হাতে ক্যাচ, ক্যাটিচও আউট! বাঁ হাতি এই ওপেনারেরও পাওয়া হলো না নবম সেঞ্চুরি। শেষ বিকেলে পন্টিংকেও হারায় অস্ট্রেলিয়া। ৬০ বলে ৫৭ রানের ইনিংস শেষ হয় মোহম্মদ আসিফের বল মিসবাউল হকের হাতে জমা পড়ে। দিন শেষে মাইক হাসি ৩৮ এবং হরিটজ ব্যাট করছিলেন ৫ রান নিয়ে। চোটের কারণে দানিশ কানেরিয়া ও উমর গুলকে ছাড়াই এ ম্যাচ খেলতে হচ্ছে পাকিস্তানকে। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন সৈয়দ আজমল ও আব্দুর রউফ। প্রথম দিনে দুজনই ব্যর্থ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২২১৪ ঘ.