ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয় দিয়েই মহিলাদের জাতীয় ক্রিকেট লিগ শুরু করেছে খুলনা বিভাগীয় দল। শনিবার রাজশাহী বিভাগকে ২ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
শেখ আবু নাসের স্টেডিয়ামে লতা মন্ডল ৬৯ ও জাতীয় দলের পান্না ঘোষ ৩৭ রান করলেও সালমা খাতুন হ্যাটট্রিক করায় এবং পাশাপাশি শায়লা শারমিনও তিন উইকেট নেয়ায় ৩৯.৩ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায় রাজশাহী।
জবাবে শুরুটা ভাল না হলেও রিফাত আরার ৪১, তাহিন তাহেরার ৩৫ ও রুমানা আহমেদের ২১ রানের সুবাদে করে ২ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে খুলনা বিভাগ। রাজশাহীর দলনেত্রী পান্না ঘোষ তিনটি ও রানী ২ উইকেট নিয়ে খুলনাকে প্রায় হারিয়েই দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১২৯ ঘ.
bdnews24