করাচি, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- উদ্বোধনী জুটি নিয়ে অনেক দিন ধরেই সমস্যায় আছে পাকিস্তান। আমির সোহেল ও সাঈদ আনোয়ারের পর বলার মতো সফল কোনো জুটিই পায়নি তারা। এ সমস্যা দূর করতে এবার মাঠে নামছেন সাঈদ আনোয়ার স্বয়ং। দেশের হয়ে ৫৫টি টেস্ট ও ২৪৭টি ওয়ানডে খেলা সাবেক এই ব্যাটসম্যান ভালো ওপেনার তৈরি করার দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধেই।
শিগগিরই লাহোরে মাসব্যাপী বিশেষ ক্যাম্পের আয়োজন করতে চলেছেন ৪১ বছর বয়সী সাঈদ আনোয়ার। ফ্রেব্র"য়ারিতে পাকিস্তান দল অস্ট্রেলিয়া থেকে ফেরার পরই শুরু হবে তার এই কর্মযজ্ঞ। ওয়ানডের সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংসের মালিক জানিয়েছেন, পিসিবি চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে এ ব্যাপারে তার কথা হয়েছে। তিনি আরো জানান, শুধু দু'একজন নির্ভরযোগ্য ওপেনার বা জাতীয় দলের রিজার্ভ ওপেনার যোগানোর জন্যই নয়, পিসিবি চেয়ারম্যান তাকে ওপেনার সঙ্কটের স্থায়ী সমাধানে ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে এ কাজে পূর্ণ সহযোগীতার আশ্বাস দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২২৪০ ঘ.
bdnews24