২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দল চূড়ান্ত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2009, 05:59 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে খেলবে বালাদেশের এই দলটি। নির্বাচিত ক্রিকেটারা হলেন মাহমুদুল হাসান (অধিনায়ক), আলাউদ্দিন বাবু, অমিত মজুমদার (সহ-অধিনায়ক), এনামুল হক, আরমান বাশার, আবুল হাসান রাজু, কামরুল ইসলাম, মুমিনুল হক সৌরভ, নূর হোসেন, নুরুল হাসান, সৈকত আলী, সাব্বির রহমান, শাকের আহমেদ, সৌম্য সরকার ও তাসমুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২৩৫৬ ঘ.