ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ ম্যাচের সিরিজে ২-১-এ এগিয়ে ভারত। তারপরও খুব একটা স্বস্তিতে নেই অস্থায়ী অধিনায়ক বীরেন্দর শেবাগ। কোলকাতার ইডেন গার্ডেনসে বৃহস্পতিবারের ম্যাচটি জিতলেই সিরিজ ভারতের -- এ ভাবনাকে ছাপিয়ে তার মনে বারবার ফিরে আসছে দু'দুটি দুর্ভাবনা। এক. মহেন্দ্র সিং ধোনি, দুই. যুবরাজ সিং। ভাবছেন দুজনই যেখানে দলের অন্যতম সেরা ম্যাচউইনার, সে হিসেবে মূল ভরসাও, তারা কী করে দুর্ভাবনা হলেন? দুজনই খেলতে পারছেন না ইডেনে। এ খবর কুমার সাঙ্গাকারার দলকে কতটা নির্ভার করেছে তা বুঝতে পারছেন তো? এ অবস্থায় ধোনি, যুবরাজের অনুপস্থিতি শেবাগের জন্য দুর্ভাবনার নামান্তর নয় তো কি!
শ্রীলঙ্কার জন্যে এটাই সবচেয়ে বড় সুখবর। চোটের কাছে আত্মসমর্পণ করায় সিরিজের বাকি দু ম্যাচে যুবরাজকে পাচ্ছে না ভারত। স্লো ওভাররেটের কারণে দু ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি মাথা পেতে নিয়ে নিয়মিত অধিনায়ক ধোনি দলে ফিরছেন সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে। তৃতীয় ম্যাচে অবশ্য ধোনিকে ছাড়াই ৭ উইকেটের জয় পেয়েছে ভারত। চোটের কারণে প্রথম দু ম্যাচ মিস করলেও সেই ম্যাচে ফিরে দলকে ২৩ রান দিয়েছিলেন যুবরাজ। এবার ধোনি,যুবরাজ দুজনই নেই। ২০০৪ সালে ধোনির ওয়ানডে অভিষেকের পর থেকে এই প্রথম দুজনকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ভারতীয় দলকে।
কিন্তু এ সফরে একেবারে 'তিলকরতে
bdnews24