ঢাকা,ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইসিসির নতুন টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের শীর্ষস্থান ধরে রেখেছেন গৌতম গম্ভীর। ৮৭৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন ভারতের এই ওপেনার। পরের দুটি স্থানে আছেন দুই শ্রীলঙ্কান মাহেলা জয়াবর্ধনে (৮৩৬) ও কুমার সাঙ্গাকারা (৮৩৫)। শীর্ষ দশের বাকি ব্যাটসম্যানরা হলেন বীরেন্দর শেবাগ (৮০৪), মোহাম্মদ ইউসুফ (৭৯৩), মাইকেল ক্লার্ক (৭৮২), ইউনিস খান (৭৭৭), জ্যাক ক্যালিস (৭৬৮), শিবনারাইন চন্দরপল (৭৬৫) ও রস টেইলর (৭৬৩)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২১২৭ ঘ.
bdnews24