২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয় দিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

শচীন টেন্ডুলকারের হাফ সেঞ্চুরির সুবাদে তৃতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

কটক, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শচীন টেন্ডুলকারের হাফ সেঞ্চুরির সুবাদে তৃতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ২৪০ রানের লক্ষ্য তাড়া করে ভারত ৪২.৪ ওভারে ৩ উইকেটে তোলে ২৪২ রান। এর আগে উপুল থারাঙ্গার হাফ সেঞ্চুরির পরও শ্রীলঙ্কা পুরো ৫০ ওভার খেলতে পারেনি, রবীন্দ্র জাদেজার বোলিং তোপে ৪৪ ওভার ২ বলে অল আউট হয়ে যায় ২৩৯ রানে। সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন শচীন টেন্ডুলকার অল্পের জন্য সেঞ্চুরি পাননি। অপরাজিত ৯৬ রান করেন ১০৪ বলে। তিনি তার ইনিংসটি সাজান ১৩টি চার দিয়ে। তবে চার মেরে জয়সূচক রান করেন দিনেশ কার্তিক। ৩৬ রানে অপরাজিত থাকেন তিনি। (১০)। মহেন্দ্র সিং ধোনির অবর্তমানে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকার শুরুতেই শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন। উদ্বোধনী জুটিতে মাত্র সাত ওভারে ৫৫ রান তোলেন তারা। চানাকা ওলেগেদারার বলে তিলকরতে