২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফিরছেন হিউজ ও সিডল

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই আবার অস্ট্রেলিয়া দলে ফিরছেন ফিলিপ হিউজ ও পিটার সিডল। বক্সিং ডে (২৬ ডিসেম্বর, ক্রিসমাসের পরের দিন) টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে রাখা হয়েছে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 05:11 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বও ২১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই আবার অস্ট্রেলিয়া দলে ফিরছেন ফিলিপ হিউজ ও পিটার সিডল। বক্সিং ডে (২৬ ডিসেম্বর, ক্রিসমাসের পরের দিন) টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে রাখা হয়েছে তাদের। গত অ্যাশেজ সিরিজের পর থেকে টেস্ট ম্যাচ খেলা হয়নি হিউজের। কিন্তু নির্বাচকরা এবার রিকি পন্টিংয়ের বিকল্প হিসেবে ডেকেছেন এই উদ্বোধনী ব্যাটসম্যানকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পার্থ টেস্টে কেমার রোচের বলে বাঁ হাতের কনুইতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন পন্টিং। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তার খেলা এখনো অনিশ্চিত। অন্যদিকে কুঁচকির চোটের কারণে পার্থ টেস্টে দলের বাইরে ছিলেন সিডল। তবে চোট সেরে যাওয়ায় বুধবারই ঘরোয়া লিগে ভিক্টোরিয়ার হয়ে মাঠে নামছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১৩ জনের অস্ট্রেলিয়া দল: শেন ওয়াটসন, সাইমন ক্যাটিচ, ফিলিপ হিউজ, রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল হাসি, মাইকেল ক্লার্ক, মার্কাস নর্থ, ব্র্যাড হ্যাডিন, মিশেল জনসন, নাথান হরিটজ, পিটার সিডল, ক্লিন্ট ম্যাকেই ও ডোগ বোলিঙ্গার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২৩১০ ঘ.