২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার পিসিএল-এ খেলবেন রাজ্জাক, নাভেদুল

পোর্ট সিটি ক্রিকেট লিগ (পিসিএল) এ নোয়াখালি টপ স্পোর্টস-এর হয়ে খেলবেন আব্দুল রাজ্জাক ও রানা নাভেদুল হাসান। সোমবার সন্ধ্যায় হোটেল শেরাটনে এই দুই পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে টপ স্পোর্টস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 04:36 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোর্ট সিটি ক্রিকেট লিগ (পিসিএল) এ নোয়াখালি টপ স্পোর্টস-এর হয়ে খেলবেন আব্দুল রাজ্জাক ও রানা নাভেদুল হাসান। সোমবার সন্ধ্যায় হোটেল শেরাটনে এই দুই পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে টপ স্পোর্টস। রানা নাভিদ আর আব্দুল রাজ্জাকের পারিশ্রমিক বা চুক্তির শর্ত সম্পর্কে কিছু জানায়নি টপ স্পোর্টস। রানা নাভেদুল হাসান জানালেন ঢাকা লিগের পর বাংলাদেশের আরেকটি লিগে খেলার সুযোগ পেয়ে তিনি খুশি,'আশা করি পিসিএলও বেশ উপভোগ্য হবে। টপ স্পোর্টসের হয়েও ভালো খেলার চেষ্টা করবো।' বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুমোদিত চট্টগ্রামের টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট লিগের দ্বিতীয় আসর বসবে দুবাইয়ে। আগামী বছর মার্চ-এপ্রিলে হবে খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৩২ ঘ.