ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রীড়ালেখক সমিতির এ বছরের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আগের বছর ২০০৮ সালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এনামুল হোসেন রাজিব (দাবা)।
ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সমিতি ২০০৯ ও ২০০৮ সালের জন্য সেরা ক্রীড়াবিদ, বর্ষসেরা ক্রীড়াবিদ, উদীয়মান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, পৃষ্ঠপোষক, প্রশিক্ষক, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে রোববার।
২০০৯ সালের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হলো কাজী মোঃ সালাউদ্দিন (সংগঠক), রানী হামিদ (আজীবন সম্মাননা), ঢাকা ব্যাংক লিমিটেড (পৃষ্ঠপোষক), উদীয়মান ক্রীড়াবিদ- ইমদাদুল হক মিলন (তীরচালনা), মারুফুল হক (কোচ), ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা (সেরা শিক্ষা প্রতিষ্ঠান), বাংলাদেশ সেনাবাহিনী (সক্রিয় সংস্থা), বর্ষসেরা ক্রীড়াবিদ (এসএ মহসিন ট্রফি)- সাকিব আল হাসান।
২০০৮ সাল: ওয়ালি ফয়সাল (ফুটবল), তামিম ইকবাল (ক্রিকেট), মামুনুর রহমান চয়ন (হকি), মাহবুব আনাম (সংগঠক), বশির আহমেদ (আজীবন সম্মাননা), সিটিসেল (পৃষ্ঠপোষক), বাংলাদেশ আনসার (সক্রিয় সংস্থা), বর্ষসেরা ক্রীড়াবিদ (এসএ মহসিন ট্রফি)- এনামুল হোসেন রাজিব (দাবা)।
বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০০৯ ঘ.
bdnews24