২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী-মোহামেডান ক্রিকেট ম্যাচে টিকিট

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে আবাহনী-মোহামেডান ম্যাচে টিকিটের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শুধু মাত্র ভিআইপি গ্যালারিতে খেলা দেখতে দর্শকদের টিকিট লাগবে। বাকি গ্যালারি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে আবাহনী-মোহামেডান ম্যাচে টিকিটের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শুধু মাত্র ভিআইপি গ্যালারিতে খেলা দেখতে দর্শকদের টিকিট লাগবে। বাকি গ্যালারি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ভিআইপি টিকিটের দাম ২০০ টাকা। ২১ ডিসেম্বর খেলার দিন সকাল সাড়ে আটটা থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম কাউন্টারে টিকিট পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১০৯ ঘ.