সেঞ্চুরিয়ন, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলবেন কিনা সেটাই অনিশ্চিত ছিল চোটে ভুগতে থাকা জ্যাক ক্যালিসের। শেষমেষ তাকে অক্সিজেন চেম্বারে রেখে বিশেষ চিকিৎসাও দেয়া হয় দ্রুত দলে ফেরাতে। দলে ফিরেছেন ক্যালিস এবং ফিরেই করেছেন অনবদ্য এক সেঞ্চুরি। সেই সুবাদে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৬২ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
দিন শেষে ১১২ রানে অপরাজিত ছিলেন ক্যালিস। ৩৮ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছিলেন জেপি ডুমিনি।
সকালে ১ রান তুলতেই ওপেনার গ্রায়েম স্পিথ ও ৫২ রানে হাশিম আমলাকে (১৯) হারিয়ে বিপদে কিছুটা বিপদে পড়ে যায় স্বাগতিকরা। কিন্তু তারপরও দিনটি পুরোপুরি ইংলিশদের হতে দেননি ক্যালিস। বলতে গেলে সারাদিনই ক্রিজ আকঁড়ে থেকে আদায় করে করে নেন ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি। তবে প্রথম ধাক্কাটা সামাল দেন ওপেনার অ্যাশওয়েল প্রিন্স (৪৫)। ডি ভিলিয়ার্স করেন ৩২ রান।
প্রথম দিনে ইংল্যান্ডের সফলতম বোলার ডানহাতি স্পিনার গ্রায়েম সোয়ান। ৬১ রান দিয়ে প্রিন্স ও ভিলিয়ার্সের উইকেট দুটি তুলে নেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/০১১২ ঘ.
bdnews24