ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের তৃতীয় রাউন্ডে বুধবার জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)'কে ৫ উইকেটে হারিয়েছে তারা।
নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২২ রান তোলে সিসিএস। শাহবাজ বাট ৬১ ও ওপেনার উত্তম সরকার করেন ৩২ রান। ভিক্টোরিয়ার মনির হোসেন ৩ ও সাজু দত্ত ২টি উইকেট নেন।
জবাবে কামরুল ইসলামের ৮৬, আবুল বাশারের ৫৪ ও আরাফাত সালাউদ্দিনের অপরাজিত ৩১ রানের সুবাদে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে জয় নিশ্চিত করে ভিক্টোরিয়া। ২টি উইকেট নেন আসলাম সালাউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১১০ ঘ.
bdnews24