২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চা বিরতিতে অস্ট্রেলিয়া ১ উইকেটে ২১৭

পার্থ টেস্টের উদ্বোধনী দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ উইকেট হারিয়ে ২১৭ রান করে চা বিরতিতে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 07:53 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

পার্থ, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্থ টেস্টের উদ্বোধনী দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ উইকেট হারিয়ে ২১৭ রান করে চা বিরতিতে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সাইমন ক্যাটিচ ৭৬ এবং মাইক হাসি ২১ রানে ব্যাট করছেন। উইন্ডিজ পেসার কেমার রোচের একটি বলে আহত হয়ে খেলা থেকে সাময়িক অবসর নিয়েছেন অধিনায়ক রিকি পন্টিং (২৩*)। মধ্যাহ্ন বিরতির পর পরই মেরে খেলতে থাকা শেন ওয়াটসনকে (৮৯) উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দিনের প্রথম সাফল্যটি তুলে নেন কেমার রোচ। এরপর রোচ গতি দিয়ে নতুন ক্রিজে আসা অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংকে নাজেহাল করতে থাকেন। রোচের ১৪৬ কিমি বেগের একটি বল পন্টিংয়ের বাঁ কনুঁইয়ে আঘাত হানলে তিনি শুশ্র"ষা নিতে বাধ্য হন। পরে আরেকটি বল তার পেটে লাগে। এ সময় পন্টিং খেলা থেকে অবসর নিয়ে এক্সরে করানোর জন্য হাসপাতালে ছোটেন। সকালে তৃতীয় এবং শেষ টেস্টে টস জিতে স্বাগতিক অধিনায়ক রিকি পন্টিং ব্যাট করার সিদ্ধান্ত নেন। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টটি ড্র হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৩৩৩ ঘ.